নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ব্যস্ত সময়ে পথ অবরোধ করাকে কেন্দ্র করে আদালতে মামলা দায়ের কৌস্তব বাগচির বিরুদ্ধে। সোমবার পৌর পরিষেবার বেহাল দশার বিরুদ্ধে পথ অবরোধ করেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। এই ঘটনাকে কেন্দ্র করে কৌস্তব বাগচী সহ ৮ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে আদালতে মামলা রুজু করেন টিটাগর থানার পুলিশ। পাল্টা পুলিশের নোটিসকে প্রেমপত্র বলে কটাক্ষ কৌস্তব বাগচীর।
সূত্রের খবর , সোমবার বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচী সহ আট জন বিজেপি কর্মী ব্যারাকপুরের পৌর পরিষেবার বিরুদ্ধে পথ অবরোধ করেন। ভাঙাচোর রাস্তা , বেহাল নিকাশি ব্যবস্থা , জঞ্জাল কর বৃদ্ধি , জল করের বোঝা ইত্যাদির বিরুদ্ধে তারা এদিন এস এন ব্যানার্জি রোড অবরোধ করে প্রতিবাদে সামিল হন। এই অবরোধের জন্য বিজেপি নেতা কৌস্তব বাগচি সহ ৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করে টিটাগড় থানার পুলিশ। মামলা রুজু করার পরে তাদের কাছে নোটিস পাঠানো হয় টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে। আইনি নোটিশ পাওয়ার পর বৃহস্পতিবার বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচী গোটা মামলাটি ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাসের নেতৃত্বে হয়েছে বলে অভিযোগ করেন। এমনকি পুলিশের আইনি নোটিশকে প্রেমপত্র বলে কটাক্ষ করেন।
বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি জানান , ''ব্যারাকপুর চেয়ারম্যানের চাকর বাকর হল টিটাগর থানার পুলিশ। ব্যারাকপুরের পৌরপরিষেবার বেহাল দশার কারণে স্থানীয় মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা তার প্রতিবাদেই সোমবার পথ অবরোধ করেছি। প্রতিটা মানুষ সেদিন ব্যারাকপুরের চেয়ারম্যানকে চোর চেয়ারম্যান বলেছে। সেটাই হয়তো ওনার খুব গায়ে লেগেছে যে কারণে উনি এই কাজ করেছেন। ওনার চাকর বাকর আছে থানার ইন্সপেক্টর ইন চার্জ , তার কাছেই হয়তো উনি বলেছেন এফআইআর করতে টাই উনি করেছেন। আমরা এই নোটিস টাকে পুলিশের প্রেম পত্র হিসেবেই দেখছি।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের