নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - কাজে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনা। চা বাগানের শ্রমিকদের পিষে দিল বেপরোয়া গতিতে আসা একটি চারচাকা। ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। জখম হয়েছেন ৩ জন। সাতসকালে এই দুর্ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে আলিপুরদুয়ারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ভয়াবহ দুর্ঘটনাটি আলিপুরদুয়ারের হাসিমারা-জয়গাঁ এশিয়ান হাইওয়ের। মৃতরা আগে ভার্নাবাড়ি চা বাগানের শ্রমিক ছিলেন। ওই চা বাগান বন্ধ হয়ে যায়। এরপর পাশেরই বিচ চায়ের বাগানে তাঁরা কাজ পেয়েছিলেন তারা। প্রতিদিন সকালে এশিয়ান হাইওয়ে ধরে সাইকেল নিয়ে কাজে যেতেন। এদিনও সকালে কাজে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি চারচাকা তাদের ধাক্কা মারে। একটি সাইকেলের পেছনে ধাক্কা মারলে পরপর সকলেই পড়ে যান। তখনই তাদের ওপর দিয়ে চালিয়ে চলে যায় ওই গাড়িটি।
ঘটনাস্থলে থাকা স্থানীয়রা তড়িঘড়ি ছুটে আসেন। রক্তাক্ত হয়ে যায় হাইওয়ের একটি অংশ।স্থানীয়রাই এলাকার লতাবাড়ি হাসপাতালে পাঠান শ্রমিকদের। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই চার জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের অবস্থা গুরুতর। তারা আলিপুরদুয়ার সদর হাসপাতালে চিকিৎসাধীন।খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুরো জায়গাটি ঘিরে রাখা হয়েছে। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শ্রমিকদের পরিবারে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের