নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং – চা বাগানের শ্রমিকদের সন্তানদের স্কুল যাতায়াতের দায়িত্ব মূলত কেন্দ্রের। এতদিন পড়ুয়াদের চা পাতার গাড়ি বা ট্রাক্টরে করেই স্কুলে যেতে হতো। ঝুঁকিপূর্ণ এই যাতায়াত নিয়ে দীর্ঘদিন অভিযোগ উঠছিল। কিন্তু কেন্দ্র সেই দায়িত্ব না নেওয়ায় এগিয়ে এলো রাজ্য সরকার। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার মোট ১১টি রুটে চালু হতে চলেছে স্কুলবাস।
সূত্রের খবর, কেন্দ্রের অধিগৃহীত চা বাগানগুলিতে আলাদা বাসের ব্যবস্থা নেই। কয়েক মাস আগে এক প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সামনে আসে। সাংসদে কেন্দ্র জানায়, অর্থনৈতিক সঙ্কটের কারণে স্কুলবাস চালু করা সম্ভব হচ্ছে না, এমনকি শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডও জমা পড়ছে না।এই পরিস্থিতিতে প্রায় ৩ কোটি ১৪ লক্ষ টাকা খরচ করে বাস কেনার উদ্যোগ নিয়েছে রাজ্য। আলিপুরদুয়ারের ৫টি ও জলপাইগুড়ির ৬টি রুট মিলিয়ে মোট ১১ টি রুটে চালানো হবে স্কুলবাসগুলি। ফলে শত শত চা বাগানের পড়ুয়া নিরাপদ যাতায়াতের সুযোগ পাবে।

তবে এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, “সাংসদে কেন্দ্র নিজেরাই নিজেদের অক্ষমতা স্বীকার করেছে। কেন্দ্র ব্যর্থ হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই দায়িত্ব নিয়েছে।”
অন্যদিকে, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগগার অভিযোগ, “নির্বাচনের আগে তৃণমূল এসব ভোটমুখী পদক্ষেপ নিচ্ছে। এছাড়া শ্রমিকদের নিরাপত্তা বা সচ্ছলতা নিয়ে তৃণমূল সরকারের কোনও মাথাব্যথা নেই।”

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের