নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - ১ ঘণ্টা ৮৬ মিনিটের লড়াইয়ে চাইনিজ প্রতিপক্ষকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন লক্ষ্য সেন। চাইনিজ তাইপের চৌ তিয়েন চেনকে তিন সেটের লড়াইয়ে হারিয়ে দিলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। একমাত্র ভারতীয় হিসেবে প্রতিযোগিতায় টিকে থাকলেন লক্ষ্য।
বিশ্বের ছ'নম্বর তারকার বিরুদ্ধে ১৭-২১, ২৪-২২, ২১-১৬ ব্যবধানে জয় পান। প্রথম গেমে ৪-০ ব্যবধানে এগিয়ে যান। একসময় ১১-৬ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথম সেট হাতছাড়া করেন। দ্বিতীয় গেমে ২২-২২ থাকাকালীন পরপর দুটি পয়েন্ট তোলেন লক্ষ্য।তৃতীয় গেমে একসময় ১৪-৭ ব্যবধানে এগিয়ে থাকেন। এরপর একের পর এক আনফোর্সড এরর’ করতে থাকেন প্রতিপক্ষ। তীক্ষ্ণ ক্রস-কোর্ট স্ম্যাশ সহ নেট প্লে গেমেই ম্যাচ নির্ধারণ হয়ে যায় তার।
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি তৃতীয় বাছাই তাইপেইয়ের লিন চুন ই এবং জাপানের ইউশি তানাকা। এই ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবেন ভারতীয় তারকা। চলতি বছরের শুরুতে তিনটি ফাইনালে উঠলেন লক্ষ্য। এই বছর হংকং ওপেনের ফাইনালে উঠেছিলেন। এই মাসের শুরুতে জাপানে কামামোতো মাস্টার্সের সেমিফাইনালেও উঠেছিলেন। এবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন।
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের