নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভোটের দিনেই নির্দল প্রার্থীর পোলিং এজেন্টকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে চাকদহ বিধানসভা কেন্দ্রের চাকদহ কলেজ এলাকায়। বিষয়টি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। এর মাঝেই চাকদহ বিধানসভার ৭০ নম্বর বুথে এই নজিরবিহীন বিষয়টি সামনে আসে। অভিযোগ, এদিন সকালে নির্দল এজেন্ট শ্রীদাম বিশ্বাস সংশ্লিষ্ট বুথে নিজের দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ তাকে লক্ষ্য করে মারধর করা হয়। হামলায় তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন।
এই অবস্থায় তড়িঘড়ি শ্রীদাম বিশ্বাসকে উদ্ধার করে দ্রুত চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। বুথ চত্বরে পোলিং এজেন্টকে মারধরের এই ঘটনায় ভোটারদের মধ্যেও আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। কারা এই হামলার সঙ্গে যুক্ত, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রশাসন।
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...