নিজস্ব প্রতিনিধি , উত্তর চব্বিশ পরগণা - চাকরি দেওয়ার নামে প্রতারণা। ঘটনা নতুন নয় তবে বড়সড় অঙ্কের বিনিময়ে গরীব পরিবারকে রীতিমত লুটলেন দুই দুষ্কৃতী। জয়রামপুরের হানিফ মহম্মদের কাছ থেকে প্রায় আড়াই লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাদের নামে। ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত। তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , দীর্ঘদিন ধরেই চাকরির জন্য হন্যে হয়ে এদিক সেদিক খোঁজ করছিলেন রানীতলা থানার অন্তর্গত জয়রামপুরের বাসিন্দা হানিফ মহম্মদ। শেষে অনলাইনে একজনের সঙ্গে পরিচয় হলে তিনি চাকরি দেওয়ার আশ্বাস দেন। বদলে ৩,০০,০০০ টাকা দাবি করেন। শেষে ২,৪০,০০০ হাজার টাকা দিতে চান হানিফ। সেই টাকায় রাজি হয়ে যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এরপর অনলাইনের মাধ্যমে সেই টাকা দেওয়া হলে পরে সবটা অস্বীকার করেন তিনি। তার সঙ্গে ঘটনায় যুক্ত ছিল আরও এক।
রাণীতলা থানাতে প্রতারণা মামলা রুজু করেন হানিফ মহম্মদ। অনলাইন পেমেন্টের সমস্ত কাগজপত্র থানায় দিয়ে আসেন তিনি। তদন্ত শুরু করে পুলিশ। পিএসআই মানস মন্ডলের নেতৃত্বে গত পরশু কাজিপাড়া , বারাসাত থানা এলাকার বাসিন্দা মহম্মদ রুহুল আমিন সহ শেখ রাজিবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। দুই অভিযুক্তকে লালবাগ আদালতে পাঠানো হয়েছে। এরপরও তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার প্রস্তাব রেখেছে রাণীতলা থানার পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের