নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - প্রায় ৯ বছর পর রবিবার রাজ্যে ফের ফের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা শুরু হল। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের এই পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩ লক্ষেরও বেশি প্রার্থী। প্রশ্নপত্র ফাঁস রুখতে কমিশন নিয়েছে নজিরবিহীন সতর্কতা।
সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রবিবার থেকেই শুরু হল এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা। নিয়মমাফিক রবিবার সকাল ১০ টায় খুলে যায় পরীক্ষাকেন্দ্রগুলির দরজা। নির্দিষ্ট নথিপত্র খতিয়ে দেখে প্রবেশের অনুমতি দেওয়া হয় প্রার্থীদের। নতুন প্রার্থীদের পাশাপাশি যোগ্য চাকরিহারা শিক্ষকেরাও অংশ নিচ্ছেন এই পরীক্ষায়। এদিন সোনারপুর বিদ্যাপীঠে পরীক্ষা দিতে আসেন চাকরিহারা আন্দোলনকারীদের অন্যতম মুখ মেহবুব মণ্ডল। এদিনও প্রতিবাদ স্বরূপ কালো পাঞ্জাবি পড়ে আসতে দেখা যায় মেহবুব মণ্ডলকে।
তার বক্তব্য, কালো জামা পরে আসাটা আমাদের কাছে প্রতিবাদ দেখানোর একটি অংশ স্বরূপ। কারণ রাষ্ট্রীয় উদ্যোগে, অসাংবিধানিক উপায়, বিচারবিভাগের মধ্যস্থতায় নিঅপরাধীদের আড়াল করে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আর তাই প্রতীকী প্রতিবাদ হিসেবে আমাদের এই কালো জামা পড়া। এই পরীক্ষাটা কার্যত আমাদের কাছে জোর করে চাপিয়ে দেওয়ার মতনই।'
অন্যদিকে, কমিশনের পক্ষ থেকে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে একাধিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় বারকোড স্ক্যানার-সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের