নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - স্ত্রীকে নিয়ে পলাতক প্রতিবেশী তৃণমূল কর্মী। নজিরবিহীন ঘটনার সাক্ষী হল ভাঙর এলাকা। স্ত্রীকে ফেরত চেয়ে প্রেমিকের বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসেছেন স্বামী। জানা গেছে, তিনি আবার সক্রিয় আইএসএফ কর্মী।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ভুমরু গ্রামে। ভুমরুর বাসিন্দা সালাউদ্দিন মোল্লা স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে সংসার করতেন। পেশায় চাষাবাদের পাশাপশি, এলাকায় সক্রিয় আইএসএফ কর্মী হিসেবে পরিচিত সালাউদ্দিন। অভিযোগ, তার স্ত্রীকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়ে গিয়েছেন পাশের গ্রামের মোকারেম মোল্লা, যিনি সক্রিয় তৃণমূল কর্মী।
সালাউদ্দিনের দাবি, স্ত্রী ও মোকারেমের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে উঠেছিল। এর আগেও একাধিকবার স্ত্রী সংসার ছেড়ে চলে গিয়েছিলেন, তবে অনেক বোঝানোর পর আবার ফিরেছিলেন। কিন্তু এবার আর ফিরছেন না। ফলে তিন সন্তানকে নিয়ে কার্যত অসহায় হয়ে পড়েছেন তিনি। তাই স্ত্রীকে ফেরত চেয়ে সরাসরি মোকারেমের বাড়ির সামনেই প্ল্যাকার্ড হাতে বসে পড়েন সালাউদ্দিন।
তিনি আরও জানিয়েছেন, আগেও পুলিশকে জানিয়েছিলেন, কিন্তু কোনও লাভ হয়নি। তাই এবার পুলিশের দ্বারস্থ না হয়ে সরাসরি এই প্রতিবাদী পথে হেঁটেছেন। এদিকে মোকারেম মোল্লাও বিবাহিত হওয়ায়, তার পরিবার মুখে কুলুপ এঁটেছে। এই অভূতপূর্ব ঘটনা ঘিরে ভুমরু গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের