68c99d2fd8b71_IMG_6767
সেপ্টেম্বর ১৬, ২০২৫ রাত ১০:৫৪ IST

দীর্ঘদিনের মিথ্যে প্রতিশ্রুতি ,চাকরির দাবিতে অগ্নিগর্ভ পাণ্ডবেশ্বর কোলিয়ারি

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - প্রতিশ্রুতি মিলেছে, চাকরি নয়। এই ক্ষোভেই  পাণ্ডবেশ্বর কোলিয়ারির প্রধান গেট আটকে বিক্ষোভে নামেন জমিদাতারা। ২০১৮ সালে জমি দিয়েও এখনও হাতে আসেনি প্রতিশ্রুত চাকরি, তাই পরিবহন ও কনভেয়ার বেল্ট বন্ধ রেখে শুরু হয়েছে আন্দোলন।

কনভেয়ার বেল্ট বন্ধ রেখে শুরু হয়েছে আন্দোলন জমিদাতাদের 

সূত্রের খবর, পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর কোলিয়ারিতে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় উত্তেজনা। কোলিয়ারির প্রধান গেট আটকে বিক্ষোভে নামলেন জমিদাতারা। তাদের দাবি, ২০১৮ সালে ইসিএল সিবি অ্যাক্টের মাধ্যমে জমি নেওয়া হয়েছিল মোট ২২ জন জমিদাতার কাছ থেকে। তখনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জমির বিনিময়ে চাকরির। কিন্তু এতদিন কেটে গেলেও সেই প্রতিশ্রুতি রক্ষিত হয়নি।

জমিদাতা পবন ব্যানার্জি 

জমিদাতা পবন ব্যানার্জি বলেন, “আমরা ২২ জন জমিদাতা ২০১৮ সালে ইসিএল-এর হাতে জমি দিয়েছিলাম। তখন স্পষ্ট প্রতিশ্রুতি ছিল জমির বিনিময়ে প্রত্যেককে চাকরি দেওয়া হবে। সাত বছর পার হয়ে গেল, কিন্তু এখনও আমরা শুধু আশ্বাসই শুনছি। পরিবারের ভরনপোষণের জন্য এই চাকরি আমাদের একান্ত প্রয়োজন।”

আরেক জমিদাতা রানা গোস্বামী

আরেক জমিদাতা রানা গোস্বামীর অভিযোগ, “কোলিয়ারির আধিকারিকেরা বারবার বৈঠক ডেকে বলেছেন কাজ হবে, কিন্তু বাস্তবে কিছুই ঘটেনি। তাই বাধ্য হয়ে আজ আমরা গেট বন্ধ করে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।”

দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক

অন্যদিকে, আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ান দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক। তিনি বলেন, “জমিদাতাদের এই দাবি একেবারেই ন্যায্য। ইসিএল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি। আমরা শ্রমিক সংগঠন ও দলীয় স্তর থেকে তাদের পাশে আছি এবং দাবি মানা না হলে আরও বড় আন্দোলন হবে।”

শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ও কে কে এস সির- এরিয়া সেক্রেটারি বিন্দু দেব জসও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যতদিন না প্রতিশ্রুতি পূরণ হচ্ছে, এই আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা বৃহত্তর কর্মসূচি নেব। জমিদাতাদের কড়া বার্তা দিয়ে তিনি বলেন, দ্রুত চাকরির ব্যবস্থা না হলে আগামী দিনে আরও বড় বিক্ষোভ হবে, এমনকি আমরণ অনশনেও বসতে পিছপা হবেন না তারা।

আরও পড়ুন

INTTUC সভাপতির বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী
জুন ১৮, ২০২৬

দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বড়মার মন্দির চত্বরে ডালা বিক্রেতাদের বিক্ষোভ , আশ্বাসে কাটল অচলাবস্থা
জুন ১৮, ২০২৬

ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের

তোলাবাজি - দুর্নীতির অভিযোগে গ্রেফতার , আদালতে নিয়ে যাওয়ার পথে জনরোষ
জুন ১৮, ২০২৬

গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা

হেলমেট পরিয়েও হল না শেষ রক্ষা , থানা থেকে বেরোতেই উদয়ন গুহকে লক্ষ্য করে শুরু ডিমবৃষ্টি
জুন ১৮, ২০২৬

ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী

কৃষ্ণনগর স্টেশনে রাতভর উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের দাবিতে ক্ষোভ
জুন ১৮, ২০২৬

পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
 

হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত কীর্ণাহার, থানার সামনে বিজেপির বিক্ষোভ
জুন ১৮, ২০২৬

অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক

কলকাতা থেকে দিনহাটা থানায় আনা হল উদয়ন গুহকে , লক্ষ্মীবারে হবে আদালতে পেশ
জুন ১৮, ২০২৬

উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান

ডোমজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি, জনতার রোষে পুড়ল তৃণমূলের পার্টি অফিস
জুন ১৭, ২০২৬

তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের

দায়িত্ব ঘোষণার পরই ইস্তফা , পূর্ব বর্ধমান জেলা সভাপতির পদ ছাড়লেন রবীন্দ্রনাথ
জুন ১৭, ২০২৬

যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা

দিনহাটার বাঘ এখন বিড়াল হয়ে খাঁচাবন্দি , উদয়ন গুহের গ্রেফতারি নিয়ে কটাক্ষ নিশীথের
জুন ১৭, ২০২৬

বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে

সরকারি স্কুলে অতিরিক্ত ফি , বিক্ষোভে শতাধিক ছাত্রী
জুন ১৭, ২০২৬

ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ

চা পাতার আড়ালে কন্টেনারে গাঁজা পাচার , নদীয়ায় পুলিশের জালে ৩
জুন ১৭, ২০২৬

 মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা

চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাত , তৃণমূল ত্যাগ করতেই মানস ভূঁইয়ার নামে FIR
জুন ১৭, ২০২৬

৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ

পুলিশের জালে তৃণমূলের দাপুটে নেতা , ফুলবাগান থেকে গ্রেফতার উদয়ন গুহ
জুন ১৭, ২০২৬

উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে

প্রসূতি রোগীর কাছ থেকে তোলাবাজির অভিযোগ , গ্রেফতার হাসপাতাল কর্মী
জুন ১৭, ২০২৬

রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী 
 

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...