নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ফের কালীপুজোর চাঁদা নিয়ে লাগামহীন জুলুমবাজির অভিযোগ। তবে এবার সব সীমা অতিক্রম করে চাঁদা নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে খুনের চেষ্টা করলেন পুজো কমিটির সদস্য। আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হরিণঘাটার সোনাখালীতে।
স্থানীয় সুত্রের খবর, আহত ব্যক্তির নাম সূর্য নারায়ণ। গতকাল রাতে বাড়ির সামনে বসেছিলেন তিনি। তখনই তাঁর কাছে কয়েকজন যুবক আসে চাঁদার জন্য। চাঁদার অঙ্ক নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপরই ধারালো ছুরি নিয়ে দিয়ে গলায় কোপ মারে হামলাকারী সঞ্জু বাগ। গুরুতর আহত অবস্থায় সূর্য বাবুকে উদ্ধার করে হাস পাতালে নিয়ে যান গ্রামবাসী। তার গলায় একাধিক আঘাতের চিহ্ন, এছাড়াও মাথায় পড়েছে ৫টি সেলাই। প্রাণে বেঁচে গেলেও শারীরিকভাবে সুস্থ নন তিনি।
ঘটনা প্রসঙ্গে সুদীপ বাগ জানিয়েছেন, " চাঁদার কারণে বাবাকে মেরেছেন সঞ্জু বাগ। বাবাকে বাঁচাতে গিয়ে, তার পিছন থেকে গলা টিপে ধরে হামলাকারীরা। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। শান্তিপ্রিয় গ্রামবাসী এখনও আতঙ্কে দিন কাটাচ্ছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের