নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাতের অন্ধকারে হোটেল জুড়ে তাণ্ডব। অচেনা কয়েকজনের দাপাদাপিতে এক মুহূর্তে ওলটপালট হয়ে গেল গোটা হোটেল। ভাঙচুর, তাণ্ডব থেকে শুরু করে ক্যাশবাক্স থেকে প্রায় ১ লক্ষ ৭৮ হাজার টাকা উধাও। ব্যবসায়ীর অভিযোগের তির স্থানীয় এক পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের ঘনিষ্ঠরা এই হামলার নেপথ্যে। ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।

স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগে নতুন হোটেল রেস্তোরাঁ চালু করেছিলেন ব্যবসায়ী সৌমেন। অভিযোগ, বৃহস্পতিবার হঠাৎই দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান মান্তু সাহা ও তাঁর অনুগামীরা সেখানে চড়াও হন।বেশ কিছুদিন ধরেই স্থানীয় ওই প্রভাবশালী নেতার অনুগামীরা চাঁদা চাইছিলেন বলে দাবি করেন হোটেল মালিক সৌমেন। চাঁদা না দেওয়াতেই গভীর রাতে দলবল নিয়ে হোটেলে ঢুকে তাণ্ডব চালানো হয়। রিসেপশনের কাচ ভাঙে ও ক্যাশবাক্স থেকে টাকা লুট করে চম্পট দেয় অভিযুক্তরা। ঘটনার পর সৌমেন সরাসরি জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

পুলিশে লিখিত অভিযোগ করতে গেলে সৌমেন জানান, প্রথমে দত্তপুকুর থানার কর্তারা অভিযোগ নিতে চাননি। বরং মান্তু সাহার সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নিতে বলেন। এ সময় মান্তু সাহাও থানায় উপস্থিত ছিলেন বলে অভিযোগ। অবশেষে সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নেমেছে। সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বয়ান সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
যাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ, সেই তৃণমূল উপপ্রধান মান্তু সাহা পালটা দাবি করেছেন, “সবই রাজনৈতিক ষড়যন্ত্র। আমার নাম টেনে আমাকে বদনাম করার চেষ্টা চলছে।” অন্যদিকে মান্তু সাহার ঘনিষ্ঠদের পালটা অভিযোগ , হোটেলের আড়ালে মধুচক্রের মতো বেআইনি কাজকর্ম চলছিল দীর্ঘদিন ধরে। সেই কারণেই এলাকার মানুষ বিরক্ত হয়েই প্রতিবাদে নামেন। তবে হোটেল কর্তৃপক্ষের দাবি, তাঁদের ব্যবসার সমস্ত অনুমতি যথাযথ।

হোটেল জমির মালিক রূপক সাহা জানান, অভিযোগের বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানতেন না। তাঁর কথায়, “এখানে আমার নিয়মিত যাতায়াত নেই, যতদূর জানতাম রুমগুলিতে শুধু ধোয়া মোছার কাজ চলছিল।” তিনি স্পষ্ট বলেন, বেআইনি কাজের অভিযোগ উঠেছে যেহেতু, তাই এখন আর তিনি কাউকে এই জায়গা ভাড়া দিতে রাজি নন।

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের