69d1ea932f1cc_WhatsApp Image 2026-04-05 at 10.22.12
এপ্রিল ০৫, ২০২৬ দুপুর ০২:১১ IST

চেনা চিকেনে অচেনার স্বাদ! রবিবারের রান্নায় নতুন স্বাদে দই সরষে চিকেন

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রবিবার মানেই বাঙালিদের ঘরে মাছ না হলে মাংস - কোনো একটা তো রান্না হবেই। তবে এবার চিকেন দিয়ে নতুনত্ব কিছু বানাতে গেলে ব্যবহার করুন সরষে। আমাদের বাঙালিদের কাছে রান্নায় সরষের ব্যবহার নতুন কোনো ব্যাপার নয়। তবে চিকেনের সঙ্গে সরষের মেলবন্ধন খুব একটা দেখা যায় না। কম তেল-ঝাল আর অল্প কিছু উপকরণ দিয়েই লাঞ্চ বা ডিনারের জন্য বানাতে পারেন এই দই সরষে চিকেন।

উপকরণ- চিকেন ১ কেজি, টক দই ১ কাপ, সরষে বাটা ২ টেবিল চামচ, পোস্ত বাটা ২ টেবিল চামচ (নিজের মত), কাঁচা লঙ্কা ৪ টি,হলুদ এক চিমটি, লবণ স্বাদমতো, সরষের তেল ৩ টেবিল চামচ

রন্ধন প্রণালী - একটি পাত্রে চিকেন নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। এরপর ফেটানো টক দই ,সরষে বাটা ,পোস্ত বাটা  (নিজের মত), হলুদ এক চিমটি ও লবণ স্বাদমতো দিয়ে ভালো করে মেখে নিন। মিশ্রণটি ঠিকভাবে মাখানো হয়ে গেলে অন্তত ৩০ মিনিট ঢেকে রেখে দিন। যাতে মসলা ভালোভাবে মাংসে ঢুকে যায়।

এরপর কড়াইতে সরষের তেল দিয়ে হালকা গরম করে নিন। তেল গরম হলে চিকেনের মিশ্রণটি কড়াইতে পুরোটা দিয়ে দেবেন। তারপর মাঝারি আঁচে খানিকটা নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিন।এতে আলাদা করে কোনো জল মেশাতে লাগবে না। ১০ মিনিট পর ঢাকনাটি খুলে কাঁচা লঙ্কা চিরে চিকেনে দিয়ে দেবেন। তারপর এক-দুবার নেড়ে নিন, যাতে তলায় ধরে না যায়।

প্রায় ১৫–২০ মিনিট পর চিকেনের জল একটু ঘন হয়ে এলে, সেটি নামিয়ে নিন। এই পদে হালকা গ্রেভি থাকলেই খাবারের আসল স্বাদ পাওয়া যাবে। গরম ভাত কিংবা রুটি সবের সাথে পরিবেশন করতে পারেন এই দই সরষে চিকেন।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

সন্ধ্যার জলখাবারে নতুন চমক , একবার বানালেই বারবার খেতে চাইবেন চিকেন কিমা ব্রেড রোল
জুলাই ২৫, ২০২৬

অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের