নিজস্ব প্রতিনিধি , মালদহ - চেন্নাইয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের। টানা আটদিন নিখোঁজ থাকার পর রেললাইনের ধারে জঙ্গল থেকে উদ্ধার হল ক্ষতবিক্ষত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে। পরিবারের অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন।
মৃত পরিযায়ী শ্রমিকের নাম আলমগির আলম, বয়স ২৯ বছর। মালদহের হরিশ্চন্দ্রপুরের মশালদহ বাজার এলাকার বাসিন্দা আলমগির আলম কাজের সূত্রে চেন্নাইয়ে গিয়েছিলেন। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন তিনি। ভাই আবু সামা জানান, প্রায় নয় দিন আগে অন্য একটি কাজের জন্য চেন্নাই থেকে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল আলমগিরের। ট্রেনে ওঠার আগে স্ত্রী হাবানুর খাতুনের সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান আলমগির।
পরিবারের অভিযোগ, একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। এমনকি, তার কোনো খোঁজও ছিল না। আলমগিরের সহকর্মীরা স্থানীয় থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন। আটদিন ধরে অনিশ্চয়তার মধ্যে কাটে পরিবারের প্রতিটি মুহূর্ত। অবশেষে বুধবার রাতে চেন্নাইয়ের একটি স্টেশনের কাছাকাছি, রেললাইনের ধারে জঙ্গল থেকে উদ্ধার হয় আলমগিরের ক্ষতবিক্ষত দেহ।
দেহ উদ্ধারের খবর পৌঁছতেই ভেঙে পড়ে পরিবার। আলমগিরের মৃত্যুতে গভীর শোকের পাশাপাশি অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছেন তার স্ত্রী ও দুই ছোট সন্তান। পরিবারের দাবি, আলমগিরকে খুন করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের