নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঢাক কাঁসা বাজতে শুরু করে দিল বাংলার রাজনীতিতে। ‘আবার জিতবে বাংলা’ এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুর থেকেই প্রথম রণসংকল্প সভা করে স্পষ্ট বার্তা দিলেন লক্ষ্য একটাই, ২০২৬-এ বাংলায় ফের ক্ষমতা দখল।
শুক্রবার দুপুরে বারুইপুরের সাগরসংঘ মাঠে জনসমুদ্রে পরিণত হয় রণসংকল্প সভা। ডায়মন্ড হারবার, যাদবপুর ও সুন্দরবন সাংগঠনিক জেলার হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে আবেগঘন মুহূর্ত তৈরি হয় মঞ্চে। সভার শুরুতেই হাঁটু গেড়ে বসে মাথা নত করে জনতার উদ্দেশ্যে প্রণাম জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঞ্চ থেকে অভিষেক ব্যাখ্যা করেন কেন বারুইপুর থেকেই কর্মসূচির সূচনা। তিনি বলেন, 'কালীঘাট আমার জন্মভূমি হলেও দক্ষিণ ২৪ পরগনা বিশেষ করে বারুইপুর আমার কর্মভূমি। কোনও শুভ কাজ শুরু করার আগে যেমন বাবা-মায়ের আশীর্বাদ নিতে হয়, তেমনই আপনাদের আশীর্বাদ নিয়েই ছাব্বিশের লড়াই শুরু করলাম।'
এরপরই কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট টার্গেট বেঁধে দেন তিনি। ২৬ এর নির্বাচনের জন্য প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেন, ' ছাব্বিশে দক্ষিণ ২৪ পরগনার সব আসন জিততে হবে। একত্রিশে ৩১। আমি কথা দিয়েছি, ২০২১-এর চেয়ে তৃণমূলের ভোট ২০২৬-এ বাড়বে। একটা হলেও আসন বাড়বে। আপনারা কথা দিন, সেই একটা আসন যেন এই জেলা থেকে হয়। ভাঙড়ও এবার আমাদের জিততে হবে। যত পরিশ্রম দরকার, করতে হবে। সঙ্ঘবদ্ধ ভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন, আমি যাব।’
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের