নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই রাজনৈতিক উত্তেজনায় ফের উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। বড়দিনের দিন রাজ্য সরকারের প্রচারমূলক ট্যাবলো ভাঙচুরের অভিযোগকে ঘিরে শাসক - বিরোধী সংঘর্ষ তুঙ্গে। ঘটনার নিন্দায় সরব শাসক শিবির।
রাজ্য সরকারের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে জনগণের কাছে উন্নয়নের কাজের খতিয়ান তুলে ধরতে সম্প্রতি ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল সরকারের প্রচারের অংশ হিসেবেই এই গান বাজিয়ে ট্যাবলো নিয়ে প্রচার চালানো হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই বড়দিনে নন্দীগ্রামের একাধিক এলাকায় অটোতে করে ‘উন্নয়নের পাঁচালির' ট্যাবলো নিয়ে চলছিল প্রচার।
তবে অভিযোগ, সেই সময়ই ট্যাবলোর উপর হামলা চালানো হয় এবং তা ভাঙচুর করা হয়। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির মদতেই এই ভাঙচুর চালানো হয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক।
তৃণমূল নেতা পার্থ ভৌমিক তার সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে নিশানা করে বলেন, 'হারের ভয়েই এই আঘাত। নিজেদের জমি আলগা বুঝেই এসব করছে। যত আঘাত করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি জনসমর্থন ততই বাড়বে।' তৃণমূলের দাবি, মানুষের প্রত্যাখ্যান বুঝেই বিজেপি উন্নয়নের প্রচার ব্যাহত করতে চাইছে এবং হিংসার পথ বেছে নিচ্ছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের