নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ছাত্রী ঈশিতা মল্লিক খুনকাণ্ডে ফের চাঞ্চল্য। মূল অভিযুক্ত দেশরাজ সিংকে সোমবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে এনে ঘটনার পুনর্নির্মাণ করানো হয়।ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একে একে বোঝানো হয়, কীভাবে খুনের দিন গোটা ঘটনা ঘটেছিল।
সূত্রের খবর , অভিযুক্তকে দেখতে সকাল থেকেই মানিকপাড়ার রাস্তায় ভিড় জমাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। মৃত তরুণীর বাড়ির সামনে উত্তেজনা তৈরি হয়।এই মামলায় শুধু দেশরাজ সিং নয়, তার বাবাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, ছেলের পালাতে সাহায্য করেছিলেন তিনি। দীর্ঘ খোঁজাখুঁজির পর রবিবার রাজস্থানের জয়সালমীর থেকে ধরা পড়েন রঘুবিন্দর প্রতাপ সিং। তাঁকে কৃষ্ণনগরে এনে আদালতে পেশ করা হয়েছে।

ঘটনার প্রকৃত ছবি সামনে আনার জন্যই পুনর্নির্মাণের ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ তরফে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত তদন্তকারীরা মুখে কুলুপ এঁটে রয়েছেন। স্থানীয়দের দাবি, ইশিতার মৃত্যু কোনও সাধারণ ঘটনা নয়, এর পেছনে বড়সড় ষড়যন্ত্র রয়েছে। সেই রহস্য উদঘাটন করতেই এই পুনর্নির্মাণ।

উল্লেখ্য, কৃষ্ণনগরের মানিকপাড়ার বাসিন্দা তরুণী ইশিতা মল্লিকের রহস্যমৃত্যু ঘিরে বেশকয়েদিন যাবৎ তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজ্যজুড়ে।পরিবারের অভিযোগ, ইশিতাকে খুন করেছে দেশরাজ সিং নামের এক যুবক। ঘটনার পর থেকেই দেশরাজ পলাতক ছিল। তাকে লুকোতে ও পালাতে সাহায্য করেছিলেন তার বাবা রঘুবিন্দর প্রতাপ সিং, এমন অভিযোগ ওঠে। এরপর দীর্ঘ তল্লাশির পর পুলিশ দেশরাজকে গ্রেপ্তার করে। একই সঙ্গে রাজস্থানের জয়সালমীর থেকে গ্রেপ্তার হয় তার বাবাও।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের