নিজস্ব প্রতিনিধি , নদীয়া - SIR আতঙ্কে মৃত্যু আরও এক মহিলার। তবে নিজের নয় , ছেলের নামে নোটিশ আসতেই অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার নাকাশিপাড়া এলাকায়। পরবর্তী সময়ে ছেলের অসুবিধের কথা ভেবেই আতঙ্কে মৃত্যু হয়েছে ওই মহিলার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , মৃতার নাম জাইরা বেওয়া। ছেলে আস্তারুল শেখ কাজের সূত্রে ব্যাঙ্গালোরে থাকেন। তবে কিছুদিন আগে ছেলের নামে SIR শুনানির নোটিশ আসে। এরপরই চিন্তায় দিন কাটাতে শুরু করেন তিনি।।প্রতিবেশীদের সঙ্গে একাধিকবার এই বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। ছেলেকে কোনোভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলে কি করবেন , ছেলেরই বা কি অবস্থা হবে এই নিয়ে দিনের পর দিন ভাবতে ভাবতে অসুস্থ হয়েই মৃত্যু হয়েছে জাইরার।
শুক্রবার রাত থেকে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর প্রতিবেশীরা তাকে গুরুতর অবস্থায় তাঁকে বেথুয়াডরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর শক্তিনিগর হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই পথে মৃত্যু হয় তাঁর। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ছেলেকে এই দুঃসংবাদ দেওয়া হয়েছে।

ঘটনা প্রসঙ্গ মাহমুদ হক শেখ জানিয়েছেন , "ছেলের নামে নোটিশ আসার পর থেকেই ভীষণই আতঙ্কে ছিলেন মহিলা। গা হাত পা অবশ হয়ে আসছিল তার। এরপর প্রতিবেশীরা আবার অনেকে বলেছিল ছেলেকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিতে পারে। আবার অনেকেই বুঝিয়েছিল যে কিছু হবে না সব ঠিক হয়ে যাবে। তবে আতঙ্ক কমেনি তার। এরপরই শারীরিক অবস্থার অবনতি হয়। মূলত SIR আতঙ্কেই মৃত্যু হয়।"
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা