নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ছিনতাইয়ের ঘটনায় বড়সড় সাফল্য পেল গয়েশপুর ফাঁড়ির পুলিশ। দিনের আলোয় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযান চালিয়ে ছিনতাই কাণ্ডের পর্দাফাঁস করে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তদন্তের মাধ্যমে সামনে আসে অভিযুক্তদের নাম। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলও।
পুলিশ সূত্রের খবর, গত ৪ঠা ডিসেম্বর কিশলয় স্কুলের সামনে হারাধন কীর্তনীয়ার কাছ থেকে ছিনতাই করা হয় মোবাইল ফোন ও সোনার চেন । ঘটনার পরেই কল্যাণী থানায় অভিযোগ দায়ের করা হলে মামলার তদন্তের দায়িত্ব নেয় গয়েশপুর পুলিশ ফাঁড়ি। এরপর ২২শে ডিসেম্বর গয়েশপুর এলাকা থেকে এক অভিযুক্ত সুশান্ত সরকারকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার পর আরও ২ জন অভিযুক্ত প্রমোদ সাক্সেনা সহ অজয় সরেনকে গ্রেফতার করে পুলিশ।
গয়েশপুর ফাঁড়ির এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "ধৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ধৃত তিনজনকেই আজ জেলা আদালতে পেশ করা হয়েছে। পাশাপাশি মূল অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে যাতে ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখা যায়। এই ছিনতাই চক্রের সঙ্গে অন্য কারও যোগ রয়েছে কি না তা তদন্ত করছি আমরা।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের