নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ছোটখাটো অসুখ-বিসুখের চিকিৎসা এখন পৌছে যাচ্ছে মানুষের দুয়ারে দুয়ারে। চিকিৎসার সঙ্গে পাওয়া যাচ্ছে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ। পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ দুয়ারে হাসপাতাল যা এখন ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবার রুপে চলছে। এই পরিষেবায় বয়স্ক মানুষ, নারী, শিশুসহ উপকৃত হচ্ছে গোটা গ্রামবাসী।

স্থানীয় সূত্রের খবর , বুধবার পটাশপুর ব্লক সংলগ্ন আড়গোয়াল গ্রামে শুভ উদ্বোধন হল ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা কেন্দ্রের। চিকিৎসা করতে আসা ডাক্তারদের উত্তরিয় পড়িয়ে স্বাগত জানান পঞ্চায়েত প্রধান মালেক আলি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান অপরেস সাঁতরা সহ পঞ্চায়েত সদস্য নব কুমার পন্ডা। এই পরিষেবা শুরু হতেই গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ভ্রাম্যমাণ মেডিকেল ভ্যানে আসা চিকিৎসকরা সাধারণ রোগের পরীক্ষা-নিরীক্ষা করছেন, প্রেসার চেক করছেন এছাড়া প্রয়োজনয়ী ওষুধ বিনামূল্যে তুলে দিচ্ছেন।
এলাকার এক গ্রামবাসী জানিয়েছেন, "আমাদের সকলের খুব সুবিধা হয়েছে এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের জন্য। অনেকেই দূরত্ব, খরচ আর যাতায়াতের সমস্যার জন্য নিকটবর্তী হাসপাতালে যেতে পারতেন না। তবে এই ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা চালু হওয়ায় গ্রামে বসেই প্রয়োজনীয় চিকিৎসা আর ওষুধ পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারকে অনেক ধন্যবাদ আমাদের এতটা সাহায্য করার জন্য।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের