699db0a01350a_IMG-20260224-WA0143
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ বিকাল ০৭:৩৮ IST

ছুটির দিনে শেষপাতে হয়ে যাক গাজরের ফিরনি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হালুয়া অনেক হয়েছে। গাজরের হালুয়া একটা সময় খুব জনপ্রিয় মিষ্টান্ন হলেও এখন খেয়ে খেয়ে প্রায় মুখ পচে গেছে সকলের। সেই গাজর দিয়ে এবার শেষপাতে থাক ভিন্ন স্বাদের মিষ্টি। ছুটির দিনে বানিয়ে ফেলুন গাজরের ফিরনি। ছুটির দিন মাংস ভাতের পর নিঃসন্দেহে জমে যাবে এই ফিরনি।

উপকরণ:

৫০০ গ্রাম গাজর
২ লিটার ফুল ফ্যাট দুধ
৬০ গ্রাম বাসমতী চাল
২০০ গ্রাম চিনি
৬টি ছোটএলাচ
৫ টেবিল চামচ ঘি
৬ টেবিল চামচ কাজু-কাঠবাদাম-পেস্তা কুচোনো
১চা চামচ গোলাপজল

রন্ধন প্রণালী -

প্রথমে চাল ধুয়ে ভিজিয়ে রাখুন আধ ঘণ্টা। তার পর ৬ টেবিল চামচ জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। সামান্য দানা থাকলে খুবই ভাল। এবার একটি ননস্টিক পাত্রে ঘি দিয়ে এলাচ ফোড়ন দিন। কুরিয়ে রাখা গাজর দিয়ে মিনিট পাঁচেক ভেজে নিন। গাজরের কাঁচা গন্ধ চলে গেলে দুধ ঢেলে দিন। দুধ ফুটে উঠলে ঢাকা দিয়ে গাজর সেদ্ধ হতে দিন।

এবার চালবাটা ভাল করে মিশিয়ে দিন। গাজর সেদ্ধ হয়ে গেলে ও দুধ ১/৩ ভাগ শুকিয়ে এলে চিনি দিয়ে মিশ্রণটি নাড়তে থাকুন। ঘন হয়ে এলে গোলাপজল ও কাজু-কাঠবাদাম ছড়িয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার ফিরনি একেবারে তৈরি। একটু ঠাণ্ডা করতে দিন। ঠাণ্ডা হয়ে গেলে মাটির ভাঁড়ে ভরে ফ্রিজে রেখে দিন। ঘণ্টা দুয়েক পর পরিবেশন করুন গাজরের ফিরনি।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের