68c255dd2b39d_IMG-20250911-WA0007
সেপ্টেম্বর ১১, ২০২৫ দুপুর ১০:২৪ IST

ছুটির রাতে বানিয়ে ফেলুন সুস্বাদু পনির বাটার মসলা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিরামিষ রান্নায় পনিরের জুরি মেলা ভার। পনির থাকলে আর কিছু লাগেনা। এখন পনিরের পদের ছড়াছড়ি। পনির পসিন্দা , পনির টিক্কা , পনির বাটার মসলা, চানা পনির , পনির ভর্তার মত পদও সকলেই চেখে দেখেছেন। এরই মধ্যে একটি পদ পনির বাটার মসলা নিয়ে আজ আলোচনা করব। ছুটির রাতে তন্দুরি রুটি দিয়ে অথবা হাত রুটি বা পরোটা দিয়ে বানিয়ে ফেলুন এই পনির বাটার মসলা।

আসুন দেখে নি কিভাবে বানাবেন এই পনির বাটার মসলা -

উপকরণ -

৩০০ গ্রাম পনির
২০০ গ্রাম পেঁয়াজ
৬-৭ কোয়া রসুন
অল্প আদা 
২ টো টমেটো 
১ টেবিল চামচ জিরের গুড়ো 
১ টেবিল চামচ ধনের গুড়ো 
১ টেবিল চামচ লঙ্কার গুড়ো
১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুড়ো
গোটা গরম মসলা
গুড়ো গরম মসলা
১ কাপ কাজু বাদাম 
১ কাপ কিসমিস 
বাটার
ফ্রেস ক্রিম

ধনেপাতা

রন্ধন প্রণালী -

বাটারে পনিরের টুকরো হালকা ভেজে একটি জলের পাত্রে ভিজিয়ে রাখতে হবে। এতে পনির নরম থাকে। এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে গরম মসলা , পেঁয়াজ , আদা, রসুন , টমেটো কাজু কিসমিস দিয়ে ভেজে নিতে হবে। এরপর ঠাণ্ডা করে মিক্সার গ্রেইন্ডারে পেস্ট করে নিতে হবে। তাহলে মশলার কাঁচা গন্ধ চলে যাবে।

এরপর কড়াইয়ে হালকা বাটার আর সাদা তেল মিশিয়ে কুচি করা পেঁয়াজ দিয়ে পেস্ট করা মশলাটা ভেজে নিতে হবে। মশলা থেকে হালকা একটা টেল ছাড়লে পনির গুলো দিয়ে দিন। এর কিছুক্ষণ পর আবার বাটার দিন। তারপর অল্প গুড়ো গরম মসলা দিয়ে নাড়াচাড়া করুন হালকা আঁচে। রান্নাটা হয়ে গেলে ওপর থেকে ফ্রেশ ক্রিম ও ধনেপাতা ছড়িয়ে গরম গরম হাত রুটি বা তন্দুরি রুটির সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের