নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - দীর্ঘ ছয় বছর পর সরকারি অনুদান পেল পাঁটরাই ঘোষপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আর সেই খুশিতে এবছর ঘটা করে আয়োজন করা হয় দুর্গাপুজোর উদ্বোধন অনুষ্ঠান। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সনামধন্য মানুষেরা। ঘটা করে পুজো হওয়ায় উচ্ছাসিত এলাকার মানুষেরাও।

সূত্রের খবর , রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ঘোষণা করেছেন , এবছর রাজ্যের প্রতিটি সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে সরকারি অনুদান হিসেবে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হবে। সেইমতোই অনুদান পেয়েছে পাঁটরাই ঘোষপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটিও। দীর্ঘ ছয় বছর ধরে তারা এই অনুদান থেকে বঞ্চিত ছিল। ফলে এবারের অনুদান পেয়ে কমিটির সদস্যদের মধ্যে স্পষ্ট খুশির আমেজ লক্ষ্য করা গেছে।

শনিবার কমিটির পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর মহকুমার আরক্ষাধক্ষ্য সুপ্রকাশ দাশ , সোনামুখী থানার সিআই শেষ কুমার , ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ বিশ্বাস , ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত , আমরুল গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ একাধিক প্রশাসনিক কর্তা।

তাদের গৌরবোজ্জ্বল উপস্থিতিতে পুজো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় পাঁটরাই ঘোষপাড়া সার্বজনীন দুর্গোৎসব। পুজো উপলক্ষে এলাকার দুস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করে কমিটি। এই উদ্যোগে খুশি এলাকাবাসী। এদিন কমিটির তরফে জানানো হয় , ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কাজের সঙ্গে তারা যুক্ত থাকবেন।

পাঁটরাই ঘোষপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক অরূপ ঘোষ জানান , ''দুর্গাপুজোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যে সরকারি অনুদান দেন আমরা সেই অনুদান কোনোদিনও পেতাম না। শুধু চাঁদা তুলে পুজো করাটা একটু কঠিন হয়ে উঠতো। এবছর পুজো করার জন্য আমরা প্রথম সরকারি অনুদান পেলাম। আমরা খুবই খুশি এই অনুদান পেয়ে। শুধু তাই নয় এই অনুদানের মাধ্যমে আমরা জাঁকজমক ভাবেই পুজো করতে পারছি এবছর।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের