68bc352e7e580_WhatsApp Image 2025-09-06 at 5.20.32 AM
সেপ্টেম্বর ০৬, ২০২৫ বিকাল ০৬:৫১ IST

চিংড়ির ফ্রায়েড আইটেম খাবেন , বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল গোল্ডেন ফ্রায়েড প্রন

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিংড়ি মাছ বাঙালির ভীষণ প্রিয়। চিংড়ি মালাইকারি , সর্ষে চিংড়ি , ওল চিংড়ি, ফুলকপি চিংড়ি , চিংড়ির ভর্তা , চিংড়ি বাটা এসব সকলের প্রিয়। নতুন আইটেম হিসেবে জনপ্রিয় এখন গোল্ডেন ফ্রায়েড প্রন। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে অন্যতম সুস্বাদু স্টার্টার হিসেবে থাকে এই আইটেম। এছাড়া বাফেট রেস্টুরেন্টেও থাকে। এবার বাড়িতেই বানিয়ে ফেলুন এই গোল্ডেন ফ্রায়েড প্রন।

উপকরণ -

মাঝারি মাপের ৩০০ গ্রাম চিংড়ি
ডিম - ১টি
ময়দা - ৩ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার - ৬ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়ো - ১ চা চামচ
বরফ জল - পরিমাণ মতো
বেকিং পাউডার - আধ চা চামচ
লেবুর রস - ১ টেবিল চামচ
সয়া সস - ২ টেবিল চামচ
রসুন বাটা - ১ টেবিল চামচ
সাদা তেল
স্বাদমত নুন চিনি


রন্ধন প্রণালী -

প্রথমে চিংড়িগুলি ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। খেয়াল করবেন, চিংড়ির লেজগুলি যেন আস্ত থাকে। এ বার ছুরি দিয়ে চিংড়িগুলিকে মাঝ বরাবর চিরে নিন। একটি পাত্রে মাছগুলি নিয়ে তাতে একে নুন, গোলমরিচ, রসুন বাটা, সয়া সস্ আর লেবুর রস মাখিয়ে নিন। আধ ঘণ্টা ম্যারিনেট করে ফ্রিজে রাখুন।

এবার আরেকটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ, নুন, বেকিং পাউডার, ডিম আর বরফ জল দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। এ বার চিংড়িগুলি মিশ্রণে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে গোল্ডেন ফ্রায়েড প্রন।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

সন্ধ্যার জলখাবারে নতুন চমক , একবার বানালেই বারবার খেতে চাইবেন চিকেন কিমা ব্রেড রোল
জুলাই ২৫, ২০২৬

অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের