6904c4da915e6_IMG-20251031-WA0155
অক্টোবর ৩১, ২০২৫ বিকাল ০৭:৪৭ IST

চিরচেনা বাঁধাকপির স্বাদ বদলান , বানিয়ে ফেলুন তন্দুরি ক্যাবেজ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাঁধাকপি দিয়ে বাঙালি হেঁসেলে পদের অভাব নয়। চিংড়ি দিয়ে বাঁধাকপি , মাছের মাথা দিয়ে বাঁধাকপি , আবার ভেজ পাকোড়ায় বাঁধাকপি। তবে এবার সেই চিরচেনা সব্জির স্বাদ বদলান। বানিয়ে ফেলুন তন্দুরি ক্যাবেজ। খুবই সহজ উপায়ে বানিয়ে ফেলতে পারবেন এই পদ।

উপকরণ -

১টি মাঝারি আকারের বাঁধাকপি
১/২ কাপ জল ঝরানো টক দই (ঘন দই ব্যবহার করুন)
১ টেবিল চামচ আদা-রসুন বাটা
১ টেবিল চামচ বেসন
১ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো
১ চা চামচ ধনে গুঁড়ো
১/২ চা চামচ জিরে গুঁড়ো
১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো
১ চা চামচ কসুরি মেথি ট
১ চা চামচ লেবুর রস
স্বাদমতো নুন
অলিভ অয়েল

রন্ধন প্রণালী -

বাঁধাকপির বাইরের শক্ত পাতাগুলো ছাড়িয়ে ফেলে দিন। সাবধানে ১ ইঞ্চি বা তার একটু বেশি পুরু স্লাইসে কেটে নিন।একটি বড় পাত্রে জল ফুটিয়ে তাতে সামান্য নুন দিন। বাঁধাকপির চাকা চাকা টুকরো গুলো সেই ফুটন্ত জলে ২-৩ মিনিটের জন্য হালকা ভাপিয়ে নিন। যাতে বাঁধাকপি কিছুটা নরম হলেও সম্পূর্ণ সেদ্ধ হবে না। এরপরে বাঁধাকপির টুকরো গুলো জল থেকে তুলে পুরোপুরি শুকিয়ে নিন।

একটি পাত্রে টক দই ও তেল ছাড়া বাকি সব মশলা মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। প্রতিটি বাঁধাকপির চাকতির মতো টুকরোর দু’পাশে মশলাটি মাখিয়ে রেখে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ফ্রিজে রাখুন।

একটি ভারী প্যানে তেল ব্রাশ করে মাঝারি আঁচে গরম হতে দিন। তারপরে মশলা মাখানো বাঁধাকপির টুকরো গুলো এ পিঠ-ও পিঠ করে ভাল করে রান্না করে নিন ৭-১০ মিনিট। দরকার হলে অল্প তেল দিতে পারেন।বাঁধাকপির টুকরো গুলো সোনালী-বাদামি রং হলে ও তাতে পোড়া পোড়া ধরলে আঁচ বন্ধ করুন। উপরে লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের