নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফের আতঙ্ক চম্পাহাটিতে। শনিবার দুপুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। পরপর বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। ঘটনায় গুরুতর আহত হন ৪ জন। বারবার এমন দুর্ঘটনার পুনরাবৃত্তিতে নতুন করে প্রশ্নের মুখে প্রশাসনের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা।
চম্পাহাটির হাড়াল এলাকায় অবস্থিত ওই বাজি কারখানায় একের পর এক অন্তত চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই বিস্ফোরণের তীব্রতায় ছিটকে পড়ে কারখানার একাংশ, ভস্মীভূত হয়ে যায় আশপাশের এলাকা। শুধু তাই নয়, বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে একটি বাড়ির ছাদ উড়ে গিয়েছে, একটি আস্ত গাছ উপড়ে পড়েছে, কারখানার বড় অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে তড়িঘড়ি কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে এই ঘটনায় সামনে এসেছে বিস্ফোরক তথ্য। গোপন সূত্রে খবর, বিস্ফোরণের ঘটনায় প্রায় ৬ জনের মৃত্যু ঘটেছে। তবে সেই খবরকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে মৃতদেহগুলো সরিয়ে ফেলার অভিযোগ উঠছে স্থানীয়দের। শুধু তাই নয়, বিস্ফোরণের খবর যাতে প্রকাশ্যে না আসে তার জন্য স্থানীয় বাসিন্দাদের ঘুষ খাওয়ানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই কারখানায় বিপুল পরিমাণ বারুদ ও দাহ্য পদার্থ মজুত ছিল। তবে সেগুলি আলাদা করে রাখার বা কোনও সুরক্ষা বলয় গড়ে তোলার যথাযথ ব্যবস্থা ছিল না বলেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। তবে চম্পাহাটিতে এ ধরনের বিস্ফোরণের ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল বলে দাবি স্থানীয়দের। এগরা, দত্তপুকুর, কল্যাণী—রাজ্যের একের পর এক জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণের স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই চম্পাহাটির এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সতর্কতা ও নজরদারির অভাব কতটা ভয়ংকর হতে পারে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের