নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনা – পুরুলিয়া থেকে ফেরার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর হামলার অভিযোগ। যাকে কেন্দ্র করে শনিবার গভীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে চন্দ্রকোনা রোড এলাকা। এবার এই নিয়ে চন্দ্রকোনা থেকে বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, তাঁকে পুড়িয়ে মারার চক্রান্ত করা হয়েছে।
এদিন শুভেন্দুর দাবি, “আমার গাড়িতে পেট্রোল ঢেলে আমাকে পুড়িয়ে মারার চক্রান্ত করা হয়েছে। বাংলাদেশে যে কায়দায় হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে, সেখান থেকে শিখেছে। যাতে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির সবাইকে শেষ করে দিতে পারে। আমাকে মারতে না পেরে আমাদের দলের কর্মীদের মেরেছে।“
উল্লেখ্য, দিন কয়েক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ১৫ মিনিট কথা হয় শুভেন্দু অধিকারীর। এরপরই হামলার সময়ের ভিডিও ফুটেজ চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কনভয়ে হামলাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর অভিযোগ, “যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, সেদিন থেকেই শুভেন্দু অধিকারীর ওপর হামলা হচ্ছে।“
বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবে লাঠি নিয়ে হামলা চালায়, যার ফলে একাধিক বিজেপি কর্মী আহত হন। ঘটনার খবর পেয়ে নিজের কনভয় ঘুরিয়ে সরাসরি চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে পৌঁছন শুভেন্দু অধিকারী। সেখানে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের