নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - দোলের আগের রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায় লরির সঙ্গে পুলিশের ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই পুলিশ কর্মীর। মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মেদিনীপুর থেকে গড়বেতা থানায় ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন পাঁচজন পুলিশ কর্মী। রাত গভীর হতেই তাদের ভ্যানটি চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায় পৌঁছায়। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী লরির সঙ্গে সজোরে ধাক্কা লাগে পুলিশের গাড়িটির। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় আরও এক পুলিশ কর্মীর।
গুরুতর আহত বাকি তিনজনকে প্রথমে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের রাতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন। দুর্ঘটনার পর লরির চালক গাড়িটি রাস্তায় ফেলে পালিয়ে যায়। পুলিশ লরিটিকে আটক করেছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা