নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভক্তি, প্রেম আর রঙের উৎসবে মাতোয়ারা মায়াপুর- নবদ্বীপ। মঙ্গলবার শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৪০তম আবির্ভাব তিথি এবং শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষ্যে নবদ্বীপের রাজপথে নেমেছে মানুষের ঢল। বসন্তের এই পুণ্য তিথিতে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান হয়ে উঠেছে এক আধ্যাত্মিক মিলনক্ষেত্র।
মঙ্গলবার সকাল থেকেই নবদ্বীপের অলিগলি মুখরিত হয়ে উঠেছে খোল-করতালের আওয়াজে। বিভিন্ন মন্দির ও মঠের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ভক্তদের মুখে কৃষ্ণনাম মহামন্ত্র এবং চোখেমুখে এক অনাবিল প্রশান্তি ধরা পড়ছে। মহাপ্রভুর জন্মস্থান হিসেবে পরিচিত মন্দিরগুলোতে বিশেষ পূজা-অর্চনা, অভিষেক এবং ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়েছে।
শুধু স্থানীয় নয়, দেশ-বিদেশের অগণিত ভক্ত এদিন নবদ্বীপে জমায়েত হয়েছেন। আবির খেলায় মেতে ওঠার পাশাপাশি চৈতন্যভূমির আকাশ-বাতাস যেন এক আধ্যাত্মিক মাত্রা পেয়েছে। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে আগত পুণ্যার্থীদের জন্য সেবামূলক শিবিরেরও আয়োজন করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ' শ্রী চৈতন্যদেবের জন্ম তিথির পাশাপাশি আজ দোল পূর্ণিমা তাই সেই উপলক্ষ্যেই আমাদের এই শোভাযাত্রা। মহাপ্রভুকে স্মরণ করেই আমাদের আজকের এই দিনটা কাটানো। সবার দোল পূর্ণিমা ভালো কাটুক এটাই আমাদের চাওয়া। বিভিন্ন জায়গা থেকে একাধিক ভক্তরা এসেছে আমাদের শোভাযাত্রায় অংশ নিতে। সকলকে লাড্ডু বিতরণ করা হয়েছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের