নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দশমীর সকাল থেকেই পূজার আবহ। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হাজারো মানুষ ভিড় জমিয়েছিল রাজবাড়ির নাটমন্দিরে। শেষ হলো শতাব্দী প্রাচীন রাজরাজেশ্বরীর আরাধনা। দেবীকে বরণ করার পর শুরু হয় সিঁদুর খেলা। উপস্থিত ছিলেন রাজবাড়ির বর্তমান রাণীমা অমৃতা রায়।

সূত্রের খবর, নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়িতে শতাব্দী প্রাচীন দশমীর আচার শেষ হলো বৃহস্পতিবার। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল দেবী রাজরাজেশ্বরীর শেষ আরাধনা। প্রাকৃতিক দুর্যোগ থাকলেও মানুষের ভিড় কমেনি। নাটমন্দিরে তখন ভক্তদের ঢল, ঢাকের শব্দে মুখরিত চারপাশ, আর পূজার মন্ত্রপাঠে ভরে ওঠে পরিবেশ।

রাজবাড়ির প্রাচীন রীতি মেনে দেবীকে আরাধনা করার পর শুরু হয় বরণ। একে একে গৃহবধূরা এগিয়ে এসে দেবীর কপালে সিঁদুর দিয়ে উমাকে বিদায় জানানোর প্রস্তুতি নেন। আর সেই মুহূর্তেই প্রত্যেক বছরের মতো এবছরও সিঁদুর খেলায় যোগ দিলেন বর্তমান রানীমা অমৃতা রায়। হাতে সিঁদুর, চোখে জল। বিদায়ের আচার যেন হয়ে উঠল এক আবেগের প্রতীক।

এই পুজোর ইতিহাস শতাব্দী প্রাচীন। রাজা কৃষ্ণচন্দ্রই প্রথম শক্তির আরাধনাকে সামনে রেখে রাজরাজেশ্বরীর পূজা শুরু করেছিলেন। অনেকেই তাঁর এই শক্তি আরাধনাকে বিদ্রুপ করলেও তিনি বিশ্বাস করতেন, দেবীই প্রজাদের মঙ্গল রক্ষা করবেন। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই শুরু হয়েছিল এই রাজপুজো, যা এখনও উত্তরসূরিদের হাতে বেঁচে আছে। একসময় এই পুজো দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজারাও হাজির হতেন কৃষ্ণনগরের রাজবাড়িতে।

বর্তমান সময়ে আর্থিক সঙ্কট ও পারিবারিক টানাপোড়েনের মধ্যে থেকেও এই রীতি ধরে রেখেছেন রাণীমা অমৃতা রায়। স্বামীর অসুস্থতা আর একমাত্র পুত্রকে নিয়ে তাঁর ভরসার অবলম্বন সীমিত হলেও, প্রতিবছর পুজোর পাঁচটা দিন তিনি নিজেকে নিয়োজিত রাখেন দেবীর সেবায়।রাজবাড়ির আঙিনায় সিঁদুর খেলার রঙে ভিজলেও তাঁর চোখের জলে ধরা পড়ে মায়ের বিদায়ের বেদনা।

আজ দশমীর দিনে শেষ আরাধনার পর নাটমন্দিরে দেবীকে বরণ করেন রাণীমা । এরপর গৃহবধূদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠলেও, বিদায়ের মুহূর্তে আবারও ছড়িয়ে পড়ে হারানোর বেদনা। সিঁদুরের লাল রঙের মাঝে যেন মিশে যায় আবারও এক বছরের প্রতীক্ষা, মায়ের আগমনের আশায়।

দশমীর দিনে রাজবাড়ির রাণীমা আবেগঘন কণ্ঠে বলেন, “ আজ মা কৈলাসে ফিরে যাচ্ছেন, আবার এক বছরের অপেক্ষা। এই ৫ টা দিনের বেশি মাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই। আমার একটাই প্রার্থনা, মা সকলের মঙ্গল করুন, দেশের মঙ্গল করুন।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের