নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - জেলা পরিষদে ফের অস্বস্তি শাসক শিবির। জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে দীর্ঘদিনের সংঘাত ও অনিয়মের অভিযোগে পদত্যাগ করলেন জেলা পরিষদের সদস্য শাহনাজ বেগম। সামাজিক মাধ্যমে প্রকাশ্যে নিজের সিদ্ধান্ত জানিয়ে শাসকদলের অন্দরের দ্বন্দ্বকে ফের প্রকাশ্যে নিয়ে এলেন তিনি।
ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করে শাহনাজ বেগম স্পষ্ট ভাষায় জানান, জেলা পরিষদের বর্তমান পরিস্থিতিতে তিনি আর নিজের দায়িত্ব পালন করতে পারছেন না। তাঁর অভিযোগের তীর মূলত জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেত্রী রুবিয়া সুলতানার দিকে। এর আগেও আর্থিক অনিয়ম থেকে প্রশাসনিক স্বচ্ছতার অভাব নিয়ে সভাধিপতির বিরুদ্ধে একাধিকবার অভিযোগ তুলেছিলেন শাহনাজ। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে জেলা পরিষদের বৈঠক ডাকা হচ্ছে না, সদস্যদের সঙ্গে কোনও আলোচনা বা পরামর্শও করা হয় না।
এই পরিস্থিতিতে তিনি দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে লিখিত অভিযোগ পাঠান। তবে সেই অভিযোগের কোনও সুরাহা হয়নি বলেই তার দাবি। নেতৃত্বের তরফে প্রতিক্রিয়া না পেয়ে শেষ পর্যন্ত তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। ফেসবুক পোস্টে শাহনাজ জানান, গত ১৭ ডিসেম্বর তিনি মুর্শিদাবাদের ডিভিশনাল কমিশনারের কাছে জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফাপত্র পাঠিয়েছেন।
একইসঙ্গে তিনি সোমপাড়া ও রামপাড়া এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা ২০১৩ সাল থেকে পরপর তিনবার তাকে নির্বাচিত করেছেন। পোস্টে তার কড়া মন্তব্য, 'চোর জেলা পরিষদের একজন অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়।' শাহনাজ বেগমের পদত্যাগ মুর্শিদাবাদ জেলা রাজনীতিতে নতুন করে অস্বস্তি তৈরি করেছে। শাসক দলের অন্দরের এই প্রকাশ্য ক্ষোভ শুধু প্রশাসনিক স্বচ্ছতা নয়, নেতৃত্বের ভূমিকাকেও প্রশ্নের মুখে ফেলেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের