নিজস্ব প্রতিনিধি , হুগলী - বর্তমানে জায়গায় জায়গায় ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে প্রয়াইভেট স্কুল। সেখানে ভর্তি সহ পড়াশোনার জন্য টাকাও নেওয়া হচ্ছে অত্যাধিক পরিমানে। তবুও সেখানে নেই যথাযত নিরাপত্তা ব্যবস্থা। এরকমই একটি স্কুল হল উত্তরপাড়ার ভদ্রকালী শিবতলার জি.টি. রোডে অবস্থিত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। সেখানে এসি মেশিন থেকে আগুন লেগে যায় স্কুলে।

সূত্রের খবর , বুধবার সকালে স্কুল চলাকালীন সময়েই হঠাৎ ওই স্কুলে এসির আউটডোর ইউনিট থেকে ধোঁয়া সহ পোড়া গন্ধ বের হতে শুরু করে। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় পড়ুয়াদের মধ্যে।

যদিও বড়সড় দুর্ঘটনা ঘটেনি , তবু স্কুলে অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা সহ জনপ্রতিনিধিরা। তবে ঘটনার সময় স্কুলে শিশুদের রেখে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। অনেকের প্রশ্ন, ধোঁয়া দেখতে পাওয়ার পরও কেন শিশুদের বাইরে বের করা হল না?
দমকল আধিকারিক কৃপাসিন্ধু দে জানান , “আমরা এসে আগুনের কোনো শিখা দেখতে পাইনি। এসি ইউনিটের শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্কুলের বাইরে ইউনিটে আগুন লাগায় ভিতরের শিশুরা সরাসরি কোনো বিপদের মুখে ছিল না।”

স্কুল কর্তৃপক্ষের দাবি , “যে ঘরে শিশুরা ছিল , সেখানে কোনো বিপদ ছিল না। ঘটনাটি নিয়ন্ত্রণে ছিল। এমনকি সেই সময় অভিভাবকরাও এসে পৌঁছাননি , তাই ছাত্রছাত্রীদের বের করা হয়নি। সকলেই নিরাপদেই ছিল।”
তবে স্কুলে কোনো ধরনের অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরপাড়া ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস মুখোপাধ্যায়। তিনি জানান , “তিন বছর ধরে স্কুলটি চলছে , অথচ এখনো পর্যন্ত কোনো অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই। এটা অত্যন্ত দুঃখজনক। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এবিষয়ে কথা বলব।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের