নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পাস্তা জিনিসটা ছোট হোক বা বড় সকলের ভীষণই প্রিয়। পাস্তার একাধিক রেসিপি রয়েছে। যার মধ্যে হোয়াইট সস পাস্তা হোটেল রেস্তোরাঁতে ভীষণই জনপ্রিয়। বাড়িতেও এখন অনেকেই এই রেসিপি বানিয়ে থাকেন। হোয়াইট সস পাস্তা ঝাল না হওয়ায় সহজেই বাচ্চারা খেতে পারেন। তাই খেতে পছন্দও করেন। এবার বাড়িতেই বানিয়ে ফেলুন এই হোয়াইট সস পাস্তা।
প্রণালী -
প্রেশার কুকারে মাখন দিয়ে রসুনকুচি এবং পেঁয়াজ ভেজে নিন। যোগ করুন সুইট কর্ন, ক্যাপসিকাম। স্বাদমতো নুন, গোলমরিচ দিন। এবার পাস্তা দিয়ে হালকা নাড়াচাড়া করে জল এবং দুধ যোগ করুন। এক কাপ পাস্তা নিলে আধ কাপ জল এবং আধ কাপ দুধ নিন। উপর থেকে বেশ কিছুটা চিজ় দিয়ে একটি সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করুন। তবে যদি কাই বেশি রাখতে চান, দুধের পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের