নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের চা বলয়ে বড় রাজনৈতিক বার্তা দিল তৃণমূল কংগ্রেস। রণসংকল্পের মঞ্চ থেকে চা-শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচির অঙ্গ হিসেবে তার এই ঘোষণা ভোটের আগে চা বাগান এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।
শনিবার আলিপুরদুয়ারে মাসব্যাপী ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচির সূচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভার মঞ্চ থেকেই চা-শ্রমিকদের উদ্দেশ্যে বড় ঘোষণা করে তিনি বলেন, 'চতুর্থবার দিদির সরকার হলে আমার প্রথম দৃষ্টি থাকবে আলিপুরদুয়ারে। কমপক্ষে চা-বাগানে দৈনিক ৩০০ টাকা মজুরি করার চেষ্টা করব।' এদিন সভার আগে ও পরে চা-শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন অভিষেক।
চা শ্রমিকদের কাছ থেকে স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, কর্মপরিবেশ এবং দৈনন্দিন জীবনের নানা সমস্যার কথা শোনেন। দীর্ঘদিন ধরে বঞ্চিত থাকা চা-শ্রমিক ও তাদের পরিবারগুলিকে সরকারি পরিষেবার আওতায় আনার আশ্বাস দেন তিনি। মজুরি বৃদ্ধির প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে অভিষেক বলেন, '২০১১ সালে তৃণমূল সরকার গঠনের সময় চা-শ্রমিকদের দৈনিক পারিশ্রমিক ছিল মাত্র ৬৭ টাকা। গত ১৪ বছরে তা বেড়ে হয়েছে ১৫০ টাকা। গত বছর যখন এসেছিলাম, তখন সেটা ২৫০ টাকায় পৌঁছেছে। কিন্তু বর্তমান বাজারদরে এই টাকা যথেষ্ট নয়।'
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...