নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সময় যত এগোচ্ছে, ততই রাজ্যের রাজনৈতিক আবহ উত্তপ্ত হয়ে উঠছে। বিধানসভা নির্বাচনের আগেই জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচারযুদ্ধ। এই আবহে রাজ্যজুড়ে জনসংযোগে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার কোচবিহারের ‘রণসংকল্প সভা’ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তৃণমূলের লক্ষ্য ও আত্মবিশ্বাসের কথা। সভামঞ্চ থেকে তিনি ভবিষ্যদ্বাণী করেন, 'চতুর্থবারও রাজ্যে মা–মাটি–মানুষের সরকার গঠিত হবে। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।' তার বক্তব্যে স্পষ্ট, শুধু জয় নয় গত তিনবারের তুলনায় আরও বড় ব্যবধানে জয় নিশ্চিত করাই এবার তৃণমূলের লক্ষ্য।
এই লক্ষ্যে পৌঁছাতে গিয়ে অভিষেক বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তার অভিযোগ, 'ইডি পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চাইছে বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত নিজেরাই জব্দ হবে।' পাশাপাশি, SIR শুনানির নোটিশ পাওয়া ভোটারদের প্রসঙ্গে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দেন, সব যোগ্য ভোটারের নাম যেন ভোটার তালিকায় থাকে, তা নিশ্চিত করতে হবে। যারা লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হচ্ছেন, তাদের কষ্টের কথাও তুলে ধরেন অভিষেক।
কোচবিহারের সভা থেকেই বিজেপিকে রাজনৈতিকভাবে শূন্য করার ডাক দেন তিনি। জেলায় ৯-০ ফল করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, 'আগামী সরকার গঠনে কোচবিহারের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ ২৪ পরগনা বা হুগলী, বর্ধমানের মতো দৃষ্টান্ত স্থাপন করতে হবে কোচবিহারকে।'
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা