হঠাৎই ওজন বাড়ছে? খুব ঠান্ডা লাগছে? আবার কারও ক্ষেত্রে দিন দিন শুকিয়ে যাচ্ছেন? চুল পড়ছে একের পর এক? ভাবছেন শরীরের সাধারণ অসুখ বিসুখ? হতে পারে এর আসল কারণ আপনার গলায় লুকিয়ে থাকা এক অদৃশ্য পরিচালক, থাইরয়েড গ্রন্থি।
আমরা যখন শরীরের নানা সমস্যার কথা ভাবি, তখন প্রথমেই মাথায় আসে ডায়াবেটিস, হার্টের অসুখ কিংবা কোলেস্টেরল। কিন্তু শরীরের গলায় লুকিয়ে থাকা এক ছোট্ট প্রজাপতি আকৃতির গ্রন্থি থাইরয়েড যেন অনেক সময়ে পুরো শরীরের ভারসাম্য ওলট পালট করে দেয়। অনেকেই একে আলাদা কোনো ‘রোগ’ ভেবে ভুল করেন। অথচ এটি শরীরের সবচেয়ে জরুরি হরমোন তৈরির কারখানা।
এই গ্রন্থি যখন ঠিকঠাক কাজ করে, তখন শরীর থাকে ছন্দে। আর যখন বিগড়ে যায়, তখন শুরু হয় অদৃশ্য যুদ্ধএকদিকে হাইপারথাইরয়েড, অন্যদিকে হাইপোথাইরয়েড।
বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত ওষুধ ও ডাক্তারের পরামর্শের পাশাপাশি কিছু ঘরোয়া উপাদান থাইরয়েডের ভারসাম্য রক্ষায় উপকারী হতে পারে। যেমন ধনে ভিজানো জল খালি পেটে ধনে ভিজিয়ে রাখা জল খেলে অনেকের হরমোন নিয়ন্ত্রণে আসে। ডাবের জল শরীরকে হাইড্রেট রাখে, মিনারেল দেয়, শক্তি বাড়ায়।তেঁতুলের বীজ হজমে সাহায্য করে, শরীর থেকে টক্সিন বের করতে সহায়তা করে। আয়োডিনযুক্ত লবণ থাইরয়েড গ্রন্থি স্বাভাবিকভাবে কাজ করতে আয়োডিন অত্যন্ত প্রয়োজন। অন্যদিকে ডিম, সামুদ্রিক মাছ, বাদাম, কুমড়োর বীজ খাওয়া খুবই উপকারী।
জানবেন, মদ্যপান কিন্তু থাইরয়েডের শত্রু!
অ্যালকোহল সম্পূর্ণ এড়িয়ে চলুন। কারণ মদ্যপান শুধু লিভার নয়, সরাসরি থাইরয়েড হরমোন উৎপাদনকেও প্রভাবিত করে। ফলে রোগ আরও জটিল আকার নেয়।
বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন
শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন
নতুন নিয়মে বদল আর্থিক পরিষেবার একাধিক ক্ষেত্রে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
সঠিক ব্যবহার আর ছোট কিছু অভ্যাসেই বাড়বে চার্জারের আয়ু
নির্দিষ্ট মাসিক কেনাকাটা পূরণ করলেই পাবেন নেটফ্লিক্স মোবাইল প্ল্যান
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়
স্মার্টফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা
কিছু নিয়ম মেনে চললেই ভালোবাসা আর কাজের মধ্যে থাকবে ভারসাম্য
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের