নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চুলের যত্নে দামী শ্যাম্পু, সিরাম, তেল - সব ব্যবহার করেও ফল না মিললে সমস্যার মূল কারণটি হয়তো একেবারে চোখের সামনেই লুকিয়ে রয়েছে। অনেক জায়গায় কলের জলে আয়রন, জিঙ্ক, অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন খনিজের মাত্রা এতই বেশি থাকে যে সেই জলকে বলা হয় হার্ড ওয়াটার। এই জল চুলের উপর স্তর তৈরি করে গোড়া দুর্বল করে দেয়, রুক্ষতা বাড়ায়, জেল্লা নষ্ট করে এবং চুল পড়াকে একেবারে ভয়ানক পর্যায়ে পৌঁছে দেয়।

চিকিৎসকদের মতে, চুলের ত্বকের পিএইচ ব্যালান্স নষ্ট হওয়ায় দেখা দেয় ডগা ফাটা, খুসকি সহ চুল ভেঙে যাওয়ার সমস্যা। তবে জল বদলানো না গেলেও কিছু সহজ অভ্যাসের মাধ্যমে হার্ড ওয়াটারের ক্ষতিকর প্রভাব অনেকটাই কমানো সম্ভব।
১. শাওয়ার ফিল্টার ব্যবহার করুন
হার্ড ওয়াটারের ক্ষতি ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায় হল
শাওয়ার বা কলের ফিল্টার লাগানো। এগুলি জলের অশুদ্ধি সহ অতিরিক্ত খনিজ ছেঁকে দেয়, ফলে স্ক্যাল্পের ইরিটেশন কমে। চুল শক্তিশালী থাকে।

২. হার্ড ওয়াটার ফুটিয়ে ব্যবহার - যদি ফিল্টার ব্যবহার করতে না পারেন, তবে জল কয়েক মিনিট ফুটিয়ে ঠান্ডা করে চুলে ব্যবহার করুন। ফুটালে জলের খনিজের কঠোরতা অনেকটাই নেমে আসে, ফলে চুলের রুক্ষতা কমে, চুল পড়া নিয়ন্ত্রণে থাকে, স্ক্যাল্প কম শুষ্ক হয়।

৩. আর্দ্রতা ফিরিয়ে আনুনহার্ড ওয়াটার চুলের আর্দ্রতা শুষে নেয়। তাই সপ্তাহে এক দিন একটি হাইড্রেটিং হেয়ার মাস্ক ব্যবহার করুন। নিয়মিত নারকেল, বাদাম কিংবা অলিভ অয়েল দিয়ে স্ক্যাল্প মাসাজ করলে চুল নরম থাকবে, ভাঙবে কম।

ওয়েলিং ট্রিটমেন্ট শুধু আর্দ্রতা ধরে রাখে না, স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়িয়ে চুলের গ্রোথও উন্নত করে।
বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন
শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন
নতুন নিয়মে বদল আর্থিক পরিষেবার একাধিক ক্ষেত্রে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
সঠিক ব্যবহার আর ছোট কিছু অভ্যাসেই বাড়বে চার্জারের আয়ু
নির্দিষ্ট মাসিক কেনাকাটা পূরণ করলেই পাবেন নেটফ্লিক্স মোবাইল প্ল্যান
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়
স্মার্টফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা
কিছু নিয়ম মেনে চললেই ভালোবাসা আর কাজের মধ্যে থাকবে ভারসাম্য
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের