নিজস্ব প্রতিনিধি , হুগলী - মহালয়ার দিনে তর্পণ করতে গিয়ে একদিকে গঙ্গায় তলিয়ে যাচ্ছিলেন এক তর্পণকারি। অন্যদিকে আরেক তর্পণকারির হারিয়ে গেল প্রায় দু’ভরি সোনার হার। ঘটনাটি ঘটে চুঁচুড়া ময়ূরপঙ্খী ঘাটে।
সূত্রের খবর , চুঁচুড়ার কাপাসডাঙ্গা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপাসা সাহা মহালয়ার সকালে স্বামী বিমল সাহার সঙ্গে গঙ্গাস্নানে যান। তর্পণ শেষে , ঘাটের পাশের এক মিষ্টির দোকানে দাঁড়িয়ে ছিলেন তিনি। তখনই তার খেয়াল হয় , গলায় থাকা প্রায় দুই ভরি সোনার হারটি আর নেই। ঘটনার পর দম্পতি দ্রুত ঘাটে ফিরে গিয়ে পুলিশ কর্মীদের বিষয়টি জানান। পুলিশ তাদের থানায় গিয়ে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয়। প্রতিবছর মহালয়ায় এই ঘাটেই তর্পণ করেন তিনি।
পুলিশের প্রাথমিক অনুমান , স্নানের সময় হারটি গঙ্গায় পড়ে গিয়েছে। হারটির আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা। এরপর চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে মহালয়ার দিন গঙ্গার ঘাটে মাইকিং করে সাধারণ মানুষকে গয়না পরে স্নানে না নামার পরামর্শ দেওয়া হয়। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি অলকানন্দা ভাওয়াল সহ চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা নিজে ঘুরে দেখেন গঙ্গার বিভিন্ন ঘাটের নিরাপত্তা ব্যবস্থা।

পুলিশ ও পুরসভার তরফে জানানো হয় , গঙ্গার ঘাটে যেকোনও সমস্যা বা হারানো জিনিসপত্র নিয়ে সঙ্গে সঙ্গে ঘাটে উপস্থিত পুলিশ বা সিভিল ডিফেন্স কর্মীদের জানাতে অনুরোধ করা হয়। মহালয়ার পুণ্য তিথিতে গঙ্গাস্নান সহ তর্পণ করতে আসা মানুষের জন্য আরও সচেতনতা বাড়ানোর উপর জোর দিচ্ছে প্রশাসন।
এপ্রসঙ্গে বিপাশা সাহা জানান , ''বাড়ি থেকেই হারটি পরে এসেছিলাম। খুলতে ভুলে গেছিলাম। সেই ভাবেই স্নান করতে নেমে যাই। তারপর হটাৎই দেখি হারটি আর আমার গলায় নেই। পুলিশে অভিযোগ করেছি। তারা তদন্ত করছে ঘটনার।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের