নিজস্ব প্রতিনিধি , হুগলী - ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল চুঁচুড়া। ‘ফর্ম–৭’ জমা দেওয়াকে ঘিরে সোমবার দুপুরে চরম উত্তেজনা ছড়ায় হুগলী মহকুমাশাসকের দফতর। প্রশাসনিক ভবনের ভিতরেই শুরু হয় ধাক্কাধাক্কি, মারধর। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রকাশ্যে উঠে এল তৃণমূল ও বিজেপির তীব্র দ্বন্দ্ব।
সোমবার ফর্ম ৭ কে কেন্দ্র করে রাজ্যের একাধিক জেলায় অশান্তির ঘটনা সামনে আসে। আর সেই একই ছবি উঠে আসলো হুগলীর চুঁচুড়ায়। বিজেপির অভিযোগ, প্রশাসনিক ভবনে ঢুকে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ও তার অনুগামীরা একাধিক ফর্ম–৭ ছিঁড়ে ফেলেছে। শুধু তাই নয়, বিজেপি কর্মীদের দফতর থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে। পুলিশের সামনেই সন্দীপ সাধুখাঁ নামে এক বিজেপি নেতাকে হেনস্থা করার অভিযোগও উঠেছে।
সোমবার দুপুরের দিকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তার অনুগামীদের নিয়ে মহকুমাশাসকের দফতরে পৌঁছান। সিঁড়ি ভেঙে দফতরের উপরতলায় উঠতেই মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় এবং পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায়। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি অগণতান্ত্রিকভাবে ‘ফর্ম–৭’ জমা দিয়ে SIR তালিকা থেকে সাধারণ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। সেই চেষ্টাই তারা রুখেছেন।
তবে বিজেপির পাল্টা অভিযোগ, পুলিশ উপস্থিত থাকলেও ফর্ম ছিঁড়ে ফেলার সময় তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। প্রশাসনিক ভবনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। পরিস্থিতি আরও জটিল হয় যখন খবর পেয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী পৌঁছলেও তাদের ঘিরেই বিজেপির বিক্ষোভ শুরু হয়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের