নিজস্ব প্রতিনিধি , নদীয়া - চূড়ান্ত প্রকাশিত ভোটার তালিকায় ফের গণ্ডগোল। সাধারণ মানুষ তো বটেই দেশের মুখ উজ্জ্বল করা ব্যক্তিদের নামও বিচারাধীন , আবার কারোর নামের পাশে ডিলিটেড।।একাধিক তৃণমূলের উচ্চপদস্থ নেতৃত্বের নামও বাদ হয়েছে এই তালিকায়। এবার তারই প্রতিবাদে শান্তিপুরে প্রতিবাদ মিছিলে নামল তৃণমূল।

সূত্রের খবর , নদীয়া জেলায় শুনানিতে ডাক পাওয়া ৬২ হাজার ৩০০ ভোটারের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। বৈধ ভোটারদের নাম বাদ যাওয়া নিয়ে নির্বাচন কমিশন সহ বিজেপিকে তুলধনা করছে শাসক দলের কর্মীরা। তাদের দাবি , বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের এই SIR সম্পূর্ণ চক্রান্ত। কেন্দ্রের বিজেপি সরকারের নেতৃত্বে চলতে চাইছে কমিশন। বাংলার ভোটারদের ভোট অধিকার নিয়ে ছিনিবিনি খেলতে চাইছে কেন্দ্রশাসিত বিজেপি। এই বাংলায় একটিও বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেবে না বলে দাবি তৃণমূলের।
SIR চক্রান্ত নিয়ে আগামী ৬ তারিখ মেট্রো চ্যানেলে ধরনায় বসতে চলেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে নদীয়া জেলায় পথে নামল তৃণমূল। প্রতিবাদ মিছিলে অংশ নেন পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব।

শান্তিপুরের এক তৃণমূল নেতৃত্ব মনোজ সরকার বলেছেন , "বিধানসভা ভোটের আগে যেভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে তার ফল ভুগবে বিজেপি। সবটাই বিজেপির চক্রান্ত। আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। যতদিন না সবার নাম উঠছে ততদিন আমরা প্রতিবাদ মিছিল করবে। মাননীয়া মুখ্যমন্ত্রী পথে নামতে চলেছ। আমরা ওনার দেখানো পথে হাঁটব। সবটাই বিজেপির চক্রান্ত।"

শাসক দলের নেতা বিক্রমাদিত্য বলেছেন , "এটা পরিকল্পিত একটা ঘটনা। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ায় সকলেই কান্নাকাটি শুরু করেছে। এভাবে চোখের জল দেখতে পারছিনা আমরা। বিজেপি ও ইলেকশন কমিশনকে ধিক্কার জানাই। আমরা কোন বৈধ ভোটার বাদ হতে দেব না।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের