নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা ভোটের আগে শনিবার প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। এরপরই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যারা এতদিন দেশের নাগরিক ছিলেন তাদের নামের পাশে দেখা যাচ্ছে বিচারাধীন। তেমনই নৈহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকার-সহ তার মা আরতি সরকারের নাম নতুন প্রকাশিত ভোটার তালিকায় ডিলিটেড হিসেবে দেখানো হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নির্বাচন কমিশনকে তুলোধনা করেছেন তৃণমূল নেতা।
বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন সুশান্ত সরকার। এমনকি নির্বাচন কমিশনকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে , "আর কত নিচে নামবে নির্বাচন কমিশন?" বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে বিজেপির দালালরা। এমনও অভিযোগ তোলা হয়েছে শাসক শিবিরের পক্ষ থেকে। এমনকি লেখা হয়েছে , "বিজেপির বেঁধে দেওয়া কোটির গণ্ডি পার করতে কি একের পর এক ভোটারের নাম এভাবে বাদ দেবে 'দালাল' কমিশন? নাকি আবারও BLO-দের ঘাড়ে দায় চাপিয়ে হাত ধুয়ে ফেলবে?"
নৌহাটির তৃণমূল কাউন্সিলর সুশান্ত সরকার জানিয়েছেন , "আমি ১৯৯০ সাল থেকে ভোটাধিকার প্রয়োগ করি। কিন্ত মাঝরাতে চূড়ান্ত তালিকা জানতে পারি আমি নাকি ভারতবর্ষের বৈধ নাগরিক নই। এরপর আমি বিধায়ক সাহেকে সবচেয়ে আগে জানাই। তিনি আমায় লিস্ট পাঠাতে বলেন। আমাকে শুনানিতে ডাকা হয়েছিল। আমি তখন সমস্ত নথিপত্র জমা দিয়েছিলাম। শুধু আমার নয় ৮৪ বছর বয়সী আমার মায়ের নাও বাদ চলে গেছে। আসলে এটা একটা চক্রান্ত। এটা বিজেপির দালালদের কাজ। পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে আমাদের।"
বিধায়ক সনৎ দে জানিয়েছেন , "দিনের পর দিন নির্বাচন কমিশনের এই নাটক আর নেওয়া যাচ্ছে না। নৌহাটি থেকে প্রায় ৬ হাজার ভোটারের নাম বাদ গেছে। সবটাই বিজেপির কারসাজি। পরিকল্পনা করে নাম বাদ দেওয়া হয়েছে। তবে চিন্তার কোনো বিষয় নেই। সবার নাম তোলা হবে। পুনরায় যেন সকলের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা যায় সেই বিষয়ে সবরকম।পদক্ষেপ নেওয়া হবে। আসলে এটা নির্বাচন নয় নির্যাতন কমিশন।"
শনিবার বিকেলে প্রকাশিত এই তালিকায় দেখা যাচ্ছে, খসড়া পর্ব থেকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত রাজ্যে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২। তবে সংশয় পুরোপুরি কাটেনি। কারণ , তালিকায় নাম থাকা সত্ত্বে এখনও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে ‘বিচারাধীন’ হিসেবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের