নিজস্ব প্রতিনিধি , হুগলী - দীর্ঘ চার মাসের SIR প্রক্রিয়ার পর শনিবার প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। তৃণমূলের একাধিক নেতৃত্বদের নাম বাদ পড়েছে সেই তালিকায়। আবার কারোর নামের পাশে বিচারাধীন। তেমনই চন্ডিতলার তৃণমূল বিধায়কের নামের পাশে রয়েছে বিচারাধীন। ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তিনি। এহেন ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা।
সূত্রের খবর , চন্ডীতলার তৃনমূল বিধায়কের নাম স্বাতী খন্দকার। যার নামের পাশে রয়েছে এডজুডিকেশানে। তার স্বামী প্রয়াত আকবর আলি খন্দকার।যিনি শ্রীরামপুরের সাংসদ ছিলেন বিধায়ক ছিলেন। বাবা দূর্গা চরণ দত্ত ছিলেন বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান। এর আগে স্বাতী খন্দকারকে শুনানিতে ডাকা হয়েছিল। প্রয়োজনমত সমস্ত সব নথিও জমা দিয়ে এসেছিলেন তিনি। তবে গতকালের প্রকাশিত তালিকায় দেখা গেল বিচারাধীন।বিধায়ক হয়েও তিনি ভোট দিতে পারবেন কিনা তা নির্ভর করবে বিচারকদের বিবেচনার উপর।
স্বাতী খন্দকার বলেছেন , "আমার পূর্বপুরুষ এখানে থেকেছে। আজকে ভোটার তালিকায় দেখছি আমার নাম নেই। আমাকে শুনানিতে ডাকা হয়েছিল। আমি সবরকম প্রয়োজনীয় নথি দিয়েছিলাম।তবুও আমাকে হেনস্থা করা হচ্ছে। বিজেপি কি ভাবছে আমরা বাংলাদেশ থেকে এসেছি? আমাদের মত প্রতিনিধিদের যদি হেনস্থা করা হয় তালে সাধারণ মানুষের কি অবস্থা হবে একবার ভেবে দেখুন। সবটাই বিজেপির চক্রান্ত।"
শনিবার বিকেলে প্রকাশিত এই তালিকায় দেখা যাচ্ছে, খসড়া পর্ব থেকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত রাজ্যে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২। তবে সংশয় পুরোপুরি কাটেনি। কারণ , তালিকায় নাম থাকা সত্ত্বে এখনও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে ‘বিচারাধীন’ হিসেবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের