নিজস্ব প্রতিনিধি , বার্সেলোনা - চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বৈরথ শুরু হয়েছে মঙ্গলবার রাত থেকে। যেখানে নিউক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে ঠুকরে ঠুকরে এক পয়েন্ট পেল বার্সেলোনা। আবার , গ্যালাতাসারের মত ক্লাবের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল লিভারপুল। নাটকের অন্ত ছিল না এই ম্যাচে। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ নিজেদের ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে।
নিউক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে শুরু থেকেই চাপে ছিল বার্সেলোনা। নিজেদের ছন্দ ধীরে রাখতে পারছিলেন না। মিসপাস সহ একাধিক ত্রুটি চোখে পড়ছিল। শেষমেষ ৮৬ মিনিটে গোল পায় ইংলিশ ক্লাব। গোল করেন হার্ভি বার্নস। তখনই মনে হয়েছিল খেলা শেষ। তবে সংযুক্তি সময় ইয়ামালের গোলে পতন রোধ করে বার্সেলোনা। পেনাল্টি থেকে গোল করেন স্প্যানিশ তরুণ।
অন্যদিকে , লিভারপুল হঠাৎ খেই হারিয়ে ফেলে। তুলনামুলক অনেকটাই দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে হার স্বীকার করতে হল তাদের। মহম্মদ সালাহ সহ অন্যান্য তারকারা ছিলেন না কেউই। ৭ মিনিটের মাথায় মারিও লেমিনার গোলের পর গোটা ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল। এটা চরম ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। দ্বিতীয় লেগ হবে ঐতিহাসিক অ্যানফিল্ড স্টেডিয়ামে। ঘরোয়া স্টেডিয়ামের সহায়তা পেলেও ভুল শুধরে নামতে হবে তাদের।
উল্লেখ্য , টটেনহামের বিরুদ্ধে ৫-২ গোলে জয় ছিনিয়ে নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। জোড়া গোল করেন মার্কাস লরেন্টে। ১ টি করে আসে গ্রিজমান , লে নরম্যান্ড ও জুলিয়ান আলভারেজের পা থেকে। অন্যদিকে , বায়ার্ন মিউনিখ জয় পায় ৬-১ গোলে। জোড়া গোল মাইকেল অলিসের। এছাড়া গোল করেন জসিপ স্তানিসিচ , সার্জ গানাবরি , নিকোলাস জ্যাকসন , জামাল মুসিয়ালা।
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের