নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রেশন ডিলার পরিবর্তনের সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শান্তিপুরে। দীর্ঘদিনের রেশন ডিলারকে বহাল রাখার দাবিতে বিডিও অফিস চত্বরে বিক্ষোভে সামিল হলেন একাধিক রেশন গ্রাহক। তাদের অভিযোগ, রাজনৈতিক চাপের জেরেই আচমকা ডিলার পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও ডিলার পরিবর্তনের বিষয়ে খাদ্য দফতরের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন শান্তিপুর বিডিও অফিসে খাদ্য দফতরের সামনে বিক্ষোভ দেখান বেলঘড়িয়া ২ নম্বর এলাকার একাধিক রেশন গ্রাহক। তাদের দাবি , গত প্রায় ৪ বছর ধরে শান্তিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের গভারচর এলাকার রেশন ডিলার পবন প্রামাণিকের কাছ থেকেই তারা নিয়মিত রেশন সামগ্রী পেয়ে আসছেন। তার পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পবন প্রামাণিক খাদ্য দফতরের রেশন পরিষেবা থেকে সরে দাঁড়ানোর আবেদন জমা দিয়েছেন।
তবে বিক্ষোভকারীদের অভিযোগ, ওই আবেদন রাজনৈতিক চাপের মুখে জমা দিতে বাধ্য করা হয়েছে। ডিলারের সঙ্গে কথা বললে তিনি পরিষেবা দিতে আগ্রহী বলেই জানিয়েছেন। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন, তাদের দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় গ্রাহকদের বক্তব্য,'আগের রেশন ডিলার খুব ভালো লোক ছিলেন। কিন্তু বর্তমানে যার ওপর নিয়ন্ত্রণ দেওয়ার চেষ্টা হচ্ছে তিনি অত্যন্ত বাজে স্বভাবের। পঞ্চায়েত সহ রাজনৈতিক মহলের চাপে এই রেশনের দোকান ভাগাভাগির চক্রান্ত করা হচ্ছে। ওই নতুন ডিলারের কাছে আমরা কোনোভাবেই রেশন নিতে যাবোনা। বিডিও অফিস থেকে সাময়িক রেশনের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হলেও আমরা তা মানিনা।কারণ নতুন জায়গাটি ফোর লেন রাস্তা পেরিয়ে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত। যা সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত যাতায়াতে কষ্টকর'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের