নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বড় সাফল্য পলাশীপাড়া থানার পুলিশের। তদন্ত করে ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হলো। বিগত বেশ কিছুদিন ধরে ওই এলাকায় একাধিক চুরি ডাকাতির মতো ঘটনা ঘটে। ডাকাতের পুরো দলকে গ্রেফতার করে নজির সৃষ্টি করলো পলাশীপাড়া থানার পুলিশ
সুত্রের খবর , শনিবার ডাকাতি চক্রের সঙ্গে যুক্ত ৫ জন দুষ্কৃতীকে পোতাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পলাশীপাড়া থানার পুলিশ। ধৃতদের মধ্যে ২ জনের বাড়ি কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত বাকি ৩ জন পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলার রেজিনগর ও সালার থানার এলাকার। বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় একাধিক চুরি , ডাকাতির মত ঘটনা ঘটে। ফলে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। এরপরই তাদের গ্রেফতার করা হয়
গতকাল রাতে এই ৫ জন পোতাপাড়া এলাকায় জড়ো হয়েছিল বলে খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পুরো জায়গাটিকে ঘিরে ফেলে। পুলিশের টিমকে দেখে ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের পিছনে ধাওয়া করে পুলিশ। দৃতদের কাছ থেকে লোহার রড , হাঁসুলী সহ বেশ কিছু ধারালো অস্ত্র , মোবাইল ফোন ইত্যাদি উদ্ধার করা হয়। পুলিশের জেরায় ডাকাতির কথা স্বীকার করে অভিযুক্তরা। এরপর তাদের গ্রেফতার করে আদালতে হাজির করে প্রশাসন
ঘটনা প্রসঙ্গে পুলিশ জানায়, ' অভিযুক্তরা এর আগেও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। একাধিকবার হাজত বাসও করেছে তারা। তদন্তের স্বার্থে সাথে আদালত অভিযুক্তদের ৫ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। বাকি ডাকাতদের খোঁজে এখনো তল্লাশি চলছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের