নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - গরম ভাতের সঙ্গে প্লেটে সাজানো সোনালি ইলিশ ভাজা, পাশে ভাপা ইলিশের টুকরো।গন্ধেই যেন জিভে জল! এ যেন আর পাঁচটা স্কুলের মিড-ডে মিল নয়, রীতিমতো রাজকীয় ভোজ। পড়ুয়াদের চোখে মুখে খুশির ঝলক, হাতে প্লেট আর মনে যেন উৎসবের আমেজ। এমনই চমকে দেওয়া আয়োজন করতে দেখা গেল ফলতা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের।
সূত্রের খবর, পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে স্কুলেই রঙিন উৎসব। স্কুলের সাধারণ দিনে মিড-ডে মিলে ডালভাত, সবজির জায়গায় হঠাৎই পাতে পড়ল ইলিশ মাছ ভাজা আর ভাপা! দেখেই চোখ বড় বড় হয়ে গিয়েছিল ছোট্টদের। ফলতা প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার এমনই এক অভিনব আয়োজন করলেন শিক্ষকরা।

একপ্রকার একঘেয়েমি ভাঙতেই শিক্ষকেরা ভেবেছিলেন কিছু ভিন্নরকম করার। আর তার ফলেই জন্ম নিল ‘ইলিশ উৎসবের’। মোট ৪২৫ জন ছাত্রছাত্রী এই উৎসবে অংশ নেয়। সকলে একসঙ্গে বসে মাছের স্বাদ নিতে নিতে আনন্দে মেতে ওঠে।
পড়ুয়ারা হাসিমুখে জানায়, “ আমাদের আবদার মেটাতেই স্যারেরা মিড ডে মিলে আজ আমাদের ইলিশ ভাপা সঙ্গে মাছের তেল এগুলো খাইয়েছেন, স্কুলে এমন মজার খবর পেয়ে আমরা খুব খুশি।”
স্কুলের এক শিক্ষক জানান, “আগামী দিনেও আরও নানা রকম উৎসব ও বিশেষ আয়োজন করা হবে। তাদের আশা, এই ধরনের উদ্যোগ বাচ্চাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে, আর স্কুলের পরিবেশও আরও প্রাণবন্ত হয়ে উঠবে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের