নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ফের ভারতে অবৈধ প্রবেশ। সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক ৩১ জন বাংলাদেশি নাগরিককে গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরালো বিএসএফ জওয়ান। সোমবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই প্রত্যাবর্তন সম্পন্ন হয়।
সূত্রের খবর, ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধভাবে প্রবেশ ও অবস্থান করার অভিযোগে গত কয়েক মাসে প্রায় ৩১জন বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতীয় সেনা। সেই ৩১ জনের মধ্যে ছিল - ১৬ জন পুরুষ, ১০ জন মহিলা, ২ জন তৃতীয় লিঙ্গের ও ৩ জন শিশু। এই বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) দর্শনা আইসিপি কমান্ডারকে বিষয়টি জানান গেদে ক্যাম্পের বিএসএফ আধিকারিকরা। এরপর দুই পক্ষের তরফে ফ্ল্যাগ মিটিং করে বিষয়টি সমাধান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সোমবার এদের সকলকে দুই দেশের সীমান্ত রক্ষীদের ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশ সেনার কাছে হস্তান্তর করা হয়।
এই ফ্ল্য্যাগ মিটিংয়ে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মোঃ আবুল হাসান, এবং বিএসএফের পক্ষ থেকে নেতৃত্বে ছিলেন ইন্সপেক্টর শিব শংকর সিং। বিএসএফ কর্তৃপক্ষ প্রত্যেক নাগরিকের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখিতভাবে বিজিবির হাতে তুলে দেয়।
হস্তান্তর শেষে বিজিবি ৩১ জন বাংলাদেশি নাগরিককে দর্শনা থানায় হস্তান্তর করে। ফেরত আসা ব্যক্তিদের বেশিরভাগেরই বাড়ি বাংলাদেশের ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, শেরপুর, মৌলভীবাজার, কুড়িগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা জেলায়।
আটক হওয়া বাংলাদেশিদের বক্তব্য, দালালের মাধ্যমে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং মুম্বই সহ বিভিন্ন শহরে কাজ করতেন। সম্প্রতি ভারতীয় পুলিশের অভিযানে ধরা পড়ে কারাগারে যান, পরে সেখান থেকে মুক্ত হয়ে সোমবার দেশে ফেরত পাঠানো হয়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের