নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - অবৈধ অনুপ্রবেশ রুখতে পুলিশের তৎপরতায় ফের সাফল্য। মেখলিগঞ্জে সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। অবৈধভাবে ভারতে প্রবেশের পর ফের বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল ওই যুবক।
পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশি নাগরিকের নাম আব্বুকর সিদ্দিকী, বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায়। প্রায় এক বছর আগে ৫ হাজার টাকার বিনিময়ে এক দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সে। এরপর কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করে জীবিকা নির্বাহ করছিল ওই যুবক। সম্প্রতি উত্তরের জেলাগুলিতে শীতের দাপট বাড়তে শুরু করায় সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে গোপনে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে মেখলিগঞ্জ এলাকায় আসে সে। তবে পুলিশের নজর এড়াতে পারেনি।
সোমবার মেখলিগঞ্জ থানার সক্রিয়তায় এবং পুলিশ আধিকারিক মোহাম্মদ শাহ বাজের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অনুপ্রবেশ ও কাজ করার বিষয়টি স্বীকার করে ধৃত বাংলাদেশি নাগরিক। ধৃত বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মেখলিগঞ্জ থানার পুলিশ। অনুপ্রবেশকারী গ্রেফতারের পর সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের