6925648507d3f_images
নভেম্বর ২৫, ২০২৫ দুপুর ০৩:২৪ IST

দামি পিউরিফায়ার কেনার সামর্থ্য নেই!

নিজস্ব প্রতিনিধি , বোলপুর - শীতের আগমনী ইঙ্গিত মিলতেই বাতাসে দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। বাইরে যেমন ধুলোধোঁয়া বাড়ছে, তেমনই ঘরের ভিতরেও জমছে নানা ক্ষতিকর কণা। অনেকেই তাই ঘরকে দূষণমুক্ত রাখতে ‘এয়ার পিউরিফায়ার’ কিনতে চান। কিন্তু এই যন্ত্রের দাম বেশ চড়া হওয়ায় সকলের পক্ষে তা ব্যবহার করা সম্ভব নয়। বিশেষজ্ঞেরা বলছেন, প্রাকৃতিক উপায়েও ঘরের বাতাস পরিশুদ্ধ রাখা যায়—তার জন্য চাই কিছু সহজলভ্য ঘরোয়া গাছ। এই গাছগুলো কেবল অক্সিজেনই দেয় না, বরং ক্ষতিকর গ্যাস ও দূষক শোষণ করে ঘরকে রাখে নির্মল।

অ্যালোভেরা - ক্যাকটাস জাতীয় অ্যালো ভেরা ঘরের বাতাস বিশুদ্ধ করতে অত্যন্ত কার্যকর। অল্প জলে ও শুষ্ক পরিবেশে ভালো থাকে বলে ঘরের ভিতরে পালন করা সহজ। বিশেষজ্ঞেরা টবে ক্যাকটাস সয়েল বা সাধারণ মাটি ব্যবহারের পরামর্শ দেন। তবে ড্রেনেজ হোল বা জল বেরোনোর পথ থাকা জরুরি, কারণ অতিরিক্ত জল ধরে রাখলে গাছ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

স্পাইডার প্লান্ট - অন্দরসজ্জায় দীর্ঘদিন ধরেই জনপ্রিয় স্পাইডার প্লান্ট ঘরের বাতাস শুদ্ধ রাখার ক্ষেত্রেও সমান কার্যকর। ফর্মালডিহাইড ও জাইলেনের মতো ক্ষতিকর রাসায়নিক শোষণে দক্ষ এই গাছ। যত্নও কম লাগে, ফলে ব্যস্ত জীবনেও এটি সহজে পালন করা যায়। সবচেয়ে বড় কথা—শিশু ও পোষ্যের জন্য এটি সম্পূর্ণ নিরাপদ।

স্নেক প্লান্ট - ‘মাদার-ইন-লজ টাং’ নামেও পরিচিত স্নেক প্লান্ট প্রায় সব পরিবেশেই টিকে থাকে। খুব কম জল ও কম আলোতেই এদের বাড়বাড়ন্ত। তাই ঘরের এমন কোণেও রাখা যায়, যেখানে সরাসরি সূর্যের আলো ঢোকে না। সপ্তাহে এক দিন কিংবা দশ দিনে একবার জল দিলেই চলে। দূষিত বাতাস শোষণে এটি অত্যন্ত কার্যকর।

পিস লিলি - সাদা ফুল ও সতেজ পাতার জন্য পরিচিত পিস লিলি ঘরকে যেমন সুন্দর করে তোলে, তেমনই বাতাসকে দূষণমুক্ত রাখে। কড়া রোদ এরা পছন্দ করে না। সামান্য ভেজা মাটি ও নরম আলো পেলেই দিব্যি বেড়ে ওঠে। সারা বছরই ফুল ফোটে বলে অনেকের প্রথম পছন্দ।

অ্যান্থুরিয়াম - ফ্ল্যামিংগো লিলি নামেও পরিচিত অ্যান্থুরিয়াম সারা বছর ফুটন্ত লাল ফুলের জন্য দৃষ্টি আকর্ষণ করে। আলো পছন্দ করলেও ঘরের প্রায় সব জায়গাতেই মানিয়ে নিতে পারে। পিস লিলির মতোই মাটি একটু ভেজা রাখলে ভালো থাকে। বাতাস থেকে বিভিন্ন দূষক শোষণ করে ঘরের পরিবেশ উন্নত করতে সাহায্য করে।

সব মিলিয়ে দেখা যায়, ব্যয়বহুল যন্ত্র কিনতে না পারলেও কিছু সবুজ সঙ্গী ঘরকে দূষণমুক্ত রাখতে পারে সহজেই। সামান্য যত্ন আর একটু মনোযোগই যথেষ্ট—বাকিটা করে দেবে প্রকৃতির দেওয়া এই সবুজ প্রহরীরা।

আরও পড়ুন

আয়ুষ্মান ভারত কার্ড পেতে আগে করুন ই-কেওয়াইসি , জানুন পুরো নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

মোবাইল রিচার্জে বড় আপডেট ! ভুল হলেও ফেরত পেতে পারেন আপনার টাকা
আগস্ট ০৩, ২০২৬

জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট ! এখনও না পেলে কী করবেন জানুন
আগস্ট ০২, ২০২৬

যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা

স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ত্বকে পড়ছে প্রভাব , জেনে নিন সতর্কতার উপায়
আগস্ট ০২, ২০২৬

স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন

শ্রাবণের তৃতীয় সোমবারে এই ৫ ভুল একেবারেই নয় ! শিবের কৃপা পেতে মেনে চলুন এই নিয়মগুলি
আগস্ট ০২, ২০২৬

শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন

অগস্টের শুরুতেই বড় বদল, ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় আপডেট
আগস্ট ০১, ২০২৬

নতুন নিয়মে বদল আর্থিক পরিষেবার একাধিক ক্ষেত্রে

জ্বালানির বাজারে নতুন সমীকরণ , পেট্রোল ডিজেলের দাম নিয়ে বাড়ছে আলোচনা
আগস্ট ০১, ২০২৬

এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে

বারবার চার্জারের তার নষ্ট ! এই সহজ অভ্যাস বদলালেই দীর্ঘদিন চলবে চার্জার
আগস্ট ০১, ২০২৬

সঠিক ব্যবহার আর ছোট কিছু অভ্যাসেই বাড়বে চার্জারের আয়ু

ফ্লিপকার্টের কেনাকাটায় পাবেন নেটফ্লিক্স ! ১ লা অগাস্ট থেকে প্লাস সদস্যদের জন্য নতুন সুবিধা
আগস্ট ০১, ২০২৬

নির্দিষ্ট মাসিক কেনাকাটা পূরণ করলেই পাবেন নেটফ্লিক্স মোবাইল প্ল্যান

বর্ষায় বিদ্যুৎ বিপদ থেকে বাঁচতে মেনে চলুন ৫ নিয়ম , ভুল করলেই হতে পারে বড় ক্ষতি
জুলাই ৩০, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন

কন্যাসন্তানের ভবিষ্যতের চিন্তা শেষ ! পোস্ট অফিসের এই স্কিমে অল্প সঞ্চয়েই বড় তহবিল
জুলাই ২৮, ২০২৬

অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস

বর্ষার আবহে বাড়ছে সাপের আনাগোনা , নিরাপদ থাকতে প্রয়োগ করুন এই ৫ উপায়
জুলাই ২৮, ২০২৬

বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়

ঘণ্টার পর ঘণ্টা ফোন ব্যবহার ! চোখের সুরক্ষায় এখনই বদলে ফেলুন বিশেষ কিছু অভ্যাস
জুলাই ২৮, ২০২৬

স্মার্টফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা

অফিসের সহকর্মীর সঙ্গে প্রেম! জেনে নিন সম্পর্কের পাশাপাশি কেরিয়ারও সুরক্ষিত রাখার উপায়
জুলাই ২৭, ২০২৬

কিছু নিয়ম মেনে চললেই ভালোবাসা আর কাজের মধ্যে থাকবে ভারসাম্য

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের