নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণের দাবিতে অনুষ্ঠিত হল এক বিশাল পদযাত্রা। কিষান কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ডাঙ্গাপাড়া এলাকায়। পদযাত্রা শেষে প্রশাসনের দফতরে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ লক্ষ্য করা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , স্বাধীনতার ৭৫ বছর পার হলেও দলঞ্চা নদীর উপর স্থায়ী সেতু নির্মিত না হওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। প্রতিদিন ছাত্রছাত্রী, মহিলা, রোগী, সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের মাচা ব্যবহার করে নদী পারাপার করতে হয়। বর্ষাকালে জলস্তর বাড়লে ইসলামপুরে পৌঁছতে প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার অতিরিক্ত ঘুরপথে যেতে বাধ্য হন সাধারণ মানুষ।
বিধায়ক থেকে শুরু করে উন্নয়ন মন্ত্রী বহুবার আশ্বাস দিলেও আজও নির্মাণ কাজ শুরু হয়নি। শাসকদলের নেতারা দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে ভুল বুঝিয়ে আসছেন বলে ক্ষোভ প্রকাশ করেন। এই পরিস্থিতিতে সোমবার ইসলামপুর বিধানসভার মাটিকুন্ডা ১, মাটিকুন্ডা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক হাজার মানুষ আন্দোলনে অংশ নেন।
বিক্ষোভ সভা থেকে কিষান কংগ্রেসের সভাপতি জানান, 'বহুবার নেতা-মন্ত্রী আশ্বাস দিয়েছেন, কিন্তু কোনও লাভ হয়নি। কৃষকরা ব্রিজের জন্য জমি দিলেও কাজ এগোয়নি। তাই বাধ্য হয়েই আমরা আন্দোলনে নেমেছি। দিনের পর দিন মানুষকে যেভাবে ঠকানো হয়েছে ২০২৬-এর ভোটে তার যোগ্য জবাব দেবে এলাকাবাসী'।
সভায় উপস্থিত আরও এক প্রতিনিধি জানান, 'রাজ্যের বিভিন্ন জায়গায় বড় বড় ব্রিজ তৈরি হলেও ডাঙ্গাপাড়া এলাকার মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত। আগামী দিনে নির্মাণ কাজ শুরু না হলে ডিএম অফিস ঘেরাও করে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবো'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের