নিজস্ব প্রতিনিধি , হুগলী - কড়ি ফেললেই মিলছে মৃত ভোটারের এনুমারেশন ফর্ম। এই চাঞ্চল্যকর অভিযোগে সরগরম ডানকুনি। মৃত ব্যক্তির নামে জাল ফর্ম ভরিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টার অভিযোগ এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
২০০২ সালের পুরনো তালিকায় যারা প্রয়াত, তাদের এনুমারেশন ফর্ম টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে দেদার। সেই ফর্ম ব্যবহার করে বাংলাদেশের নাগরিকরা পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম তুলতে চাইছে এমনই বিস্ফোরক দাবি স্থানীয়দের। এই অভিযোগের কেন্দ্রেও উঠে এসেছে নাদিম নামের এক বাংলাদেশি যুবক। ২০১৫ সালে মৃত মহসিন খানের নামে এনুমারেশন ফর্ম ভরিয়ে নিজের ছবি লাগিয়ে তা জমা দেন নাদিম।
প্রথমে বিষয়টি কারোর নজরে না আসলেও পরে মৃত মহসিনের দাদা মইদুল খান ঘটনাটি ফাঁস করেন। জানা যায়, চার হাজার টাকার বিনিময়ে নাদিম এই ফর্ম জোগাড় করে ভরেছিলেন। ঘটনা প্রকাশ্যে আসতেই মাথুরডাঙি এলাকায় বিক্ষোভ তৈরি হয়। স্থানীয়রা নাদিমকে আটকে রাখলে রাতেই পুলিশ পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ডানকুনি থানার পুলিশ ইতিমধ্যেই নাদিমকে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের নেটওয়ার্ক খতিয়ে দেখছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধী পক্ষের অভিযোগ, বাংলাদেশিদের ভোটার বানিয়ে রাজনৈতিক লাভ তুলতে চাইছে শাসক দল। পাল্টা শাসক দলের দাবি, আইন নিজের কাজ করছে, অপরাধী যেই হোক উপযুক্ত শাস্তি হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের